NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

সিরিয়ায় ড্রোন হামলায় ইরানপন্থী ৫ যোদ্ধা নিহত


খবর   প্রকাশিত:  ১২ আগস্ট, ২০২৪, ০৭:৪৯ পিএম

সিরিয়ায় ড্রোন হামলায় ইরানপন্থী ৫ যোদ্ধা নিহত

সিরিয়ার পূর্বাঞ্চলে ইরাক সীমান্তের কাছে ড্রোন হামলায় রবিবার পাঁচজন ইরানপন্থী যোদ্ধা নিহত হয়েছেন। একটি যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা এ তথ্য জানিয়েছে, যারা সিরিয়ার ভেতরে একটি নেটওয়ার্কের মাধ্যমে তথ্য সংগ্রহ করে থাকে। তবে হামলার পেছনে কারা ছিল তা এখনো স্পষ্ট নয়।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, সিরিয়া-ইরাক সীমান্তের কাছে একটি অজ্ঞাত ড্রোন ইরানপন্থী যোদ্ধাদের সামরিক যান লক্ষ্য করে হামলা করে।

এতে পাঁচজন যোদ্ধা নিহত এবং অন্যরা আহত হয়েছেন। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর।

 

ব্রিটেনভিত্তিক পর্যবেক্ষক সংস্থাটির মতে, ড্রোন হামলাটি সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর ইযোর প্রদেশে হয়েছে, যেখানে ইরানের উল্লেখযোগ্য প্রভাব রয়েছে। জায়গাটিতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র নিয়মিতভাবে হামলা চালায়।

জুন মাসে সিরিয়ার পূর্বাঞ্চলে ইরাক সীমান্তের কাছে বিমান হামলায় ইরানপন্থী তিন যোদ্ধা নিহত হয়েছিলেন, যাদের মধ্যে কমপক্ষে দুজন ইরাকি ছিলেন।

 

২০১১ সালে সিরিয়ার গৃহযুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল শত শত হামলা পরিচালনা করেছে। এ সব হামলায় প্রধানত সেনাবাহিনীর অবস্থান ও ইরানপন্থী যোদ্ধাদের লক্ষ্যবস্তু করা হয়েছে, যাদের মধ্যে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর সদস্যরাও রয়েছে। ইসরায়েল সাধারণত সিরিয়ায় সংঘটিত পৃথক হামলাগুলো সম্পর্কে খুব কমই মন্তব্য করে।

 

লেবাননের শক্তিশালী হিজবুল্লাহ আন্দোলনসহ ইরান সমর্থিত গোষ্ঠী সিরিয়ার গৃহযুদ্ধের সময় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাহিনীকে শক্তিশালী করেছে। ২০১১ সালের বিদ্রোহকে সিরিয়ার সরকারের নৃশংস দমনের ফলে এই সংঘাতের সূত্রপাত ঘটে।