NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

পিছিয়ে গেল ইমরান-পড়শীর সৌদির কনসার্ট


খবর   প্রকাশিত:  ১১ আগস্ট, ২০২৪, ০৩:৪১ পিএম

পিছিয়ে গেল ইমরান-পড়শীর সৌদির কনসার্ট

গতকাল (১০ আগস্ট) সৌদি আরবের জেদ্দায় কনসার্ট করার কথা ছিল ইমরান মাহমুদুল ও সাবরিনা পড়শীর। গত মাসেই কনসার্টটি চূড়ান্ত করেছিল সৌদিতে অবস্থিত বাংলাদেশের দূতাবাস। তবে ৩ আগস্টেই কনসার্টটি বাতিল হওয়ার কথা জানতে পারেন পড়শী।

সৌদি দূতাবাস থেকে জানানো হয়, অনিবার্য কারণে কনসার্টটি পিছিয়ে দেওয়া হয়েছে।

যত দ্রুত সম্ভব নতুন তারিখ চূড়ান্ত করা হবে।

 

পড়শীর কনসার্ট বা অন্য বিষয়গুলো দেখভাল করেন তাঁর ভাই স্বাক্ষর। গতকাল তিনি বলেন, ‘এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। প্রস্তুতিও নিয়েছিলাম আমরা।

তবে তারা জানায়, কনসার্টটি আয়োজন করা সম্ভব হচ্ছে না। আমার ধারণা, তখন ছাত্র আন্দোলন চলছিল। সেটি ধীরে ধীরে দেশের গণ্ডি ছাড়িয়ে প্রবাসী বাঙালিদের মধ্যেও ছড়িয়ে পড়েছিল। হয়তো দূতাবাস কোনো সমস্যায় পড়তে চায়নি বলেই পিছিয়েছে।

 

স্বাক্ষর আশা করছেন, আগামী মাসেই হয়তো সৌদিতে কনসার্টটি অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ‘আয়োজকদের পক্ষ থেকে আমাদের তেমনি একটা আভাস দেওয়া হয়েছে। এখন দেখা যাক শেষ পর্যন্ত কী হয়!’