NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

কেরালায় দুর্গতদের পাশে আল্লু অর্জুন, দিলেন বড় অনুদান


খবর   প্রকাশিত:  ০৯ আগস্ট, ২০২৪, ০৪:০৪ এএম

কেরালায় দুর্গতদের পাশে আল্লু অর্জুন, দিলেন বড় অনুদান

মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ভারতের কেরালার ওয়েনাড। ওয়েনাডে ভূমিধসে মৃতের সংখ্যা প্রায় ৪০০ ছুঁইছুঁই। এখনও নিখোঁজ ২০০ জনের বেশি মানুষ। গ্রামের পর গ্রাম ধসে যাচ্ছে।

চারিদিকে শুধুই ক্ষতের চিহ্ন। এমন অবস্থায় বিপর্যয় মোকাবেলা করতে শুরু হয়েছে উদ্ধারকাজ। ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়াতে এগিয়ে আসছেন সবাই। এরই মধ্যে দুর্গতদের পাশে দাঁড়ালেন জনপ্রিয় দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুন।

 

সামাজিক মাধ্যমে এক পোস্টে বিষয়টি জানান আল্লু অর্জুন। তিনি লিখেছেন, ‘ভূমিধসে কেরালায় যে পরিস্থিতি হয়েছে, তার জন্য আমি শোকাহত। কেরালা আমায় এত ভালবাসা দিয়েছে। আমি কেরালার সিএম রিলিফ ফান্ডে ২৫ লাখ টাকা দিতে চাই।

আশা করি এতে উদ্ধারকার্যে কিছু সাহায্য হবে। কেরালার জন্য প্রার্থনা করছি। ঈশ্বর ওদের আরও শক্তি দিক।’

 

সামাজিক মাধ্যমে পোস্টের পর আল্লু আর্জুনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে তার অনুরাগীরা। অনেকে গর্ববোধ করছেন অভিনেতাকে নিয়ে।

 

এদিকে আল্লু অর্জুনের কাজের ক্ষেত্রে, মুক্তির অপেক্ষায় রয়েছে তার আসন্ন চলচ্চিত্র ‘পুষ্পা ২।’ শোনা যাচ্ছে, অনির্দিষ্টকালের জন্য এই সিনেমার মুক্তি পিছিয়ে গেছে। সূত্রের খবর অনুসারে, পরিচালক সুকুমার এখন সিনেমার কিছু দৃশ্যের পুনরায় শ্যুটিং করতে চাইছেন। যেখানে ভিএফএক্সের গুণ নিয়ে কাজ করা হবে। দর্শক টানতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন নির্মাতা।