NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

গাজার আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় নিহত অন্তত ১৫


খবর   প্রকাশিত:  ০৩ আগস্ট, ২০২৪, ০৬:০৭ এএম

গাজার আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় নিহত অন্তত ১৫

মধ্য গাজার শুজায়ায় এক আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৫ জন ফিলিস্তিনি নিহত ও ডজনখানেক লোক আহত হয়েছে। সংবাদমাধ্যম সিএনএন শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল এ তথ্য নিশ্চিত করে বলেন, দালাল আল-মুগরাবি স্কুলের আশ্রয়কেন্দ্রে তিনটি ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে। এখানে শত শত বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিল।

 

তিনি সিএনএনকে বলেন, স্কুলের ধ্বংসস্তূপের নিচে আরো লাশ রয়েছে। এখানে হাজার হাজার বেসামরিক লোক ছিল। এটি এখন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।

ইসরায়েলি সামরিক বাহিনী হামলার বিষয়টি নিশ্চিত করে বলে, স্কুলটি হামাস কমান্ডার ও তাদের সহযোগীদের আস্তানা হিসেবে এবং ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার পরিকল্পনার জন্য ব্যবহার করা হয়েছিল।

 

হতাহতদের হাসপাতালে নেওয়ার একটি ভিডিও চিত্র সিএনএনের হাতে এসেছে। ভিডিওতে দেখা গেছে, গাড়িতে করে নিহত ও আহতদের আল-আহলি ব্যাপ্টিস্ট হাসপাতাল প্রাঙ্গণে নিয়ে আসা হচ্ছে।

এর আগে দালাল আল-মুগরাবি স্কুল ও পার্শ্ববর্তী একটি স্কুলের আশ্রয়কেন্দ্র ইসরায়েলি হামলায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছিল। কিন্তু শত শত ফিলিস্তিনি সেখানে আবার অস্থায়ী আশ্রয়কেন্দ্র তৈরি করতে ফিরে আসে।

 

এ ছাড়া মধ্য গাজা ও নুসিরাতে ইসরায়েলি পৃথক বিমান হামলায় দুই শিশু নিহতের হওয়ার খবর পাওয়া গেছে। শিশু দুটির মরদেহ স্থানীয় আল-আওদা হাসপাতালে নেওয়া হয়েছে। সিএনএনের হাতে পাওয়া ফুটেজে দেখা গেছে, ফিলিস্তিনিরা হামলায় আহত শিশুদের হাসপাতালে নিয়ে যাচ্ছে। তাদের চিৎকারে হাসপাতালের বারান্দা ভারী হয়ে গেছে।