NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

অক্ষয়েরও মৃত্যুর গুজব, জানালেন `আমি বেঁচে আছি'


খবর   প্রকাশিত:  ০৪ আগস্ট, ২০২৪, ০৫:২০ পিএম

অক্ষয়েরও মৃত্যুর গুজব, জানালেন `আমি বেঁচে আছি'

তারকাদের নিয়ে প্রায়ই মৃত্যুর গুজব শোনা যায়। দেশের তারকাদের নিয়েই অবশ্য বেশি শোনা যায়। তবে সেই গুজবের ঢেউ আছে পাশের দেশ ভারতেও। সেখানেও হুটহাট তারকাদের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে।

যেমন অক্ষয় কুমারকে সম্প্রতি ছড়িয়েছে তিনি মারা গেছে। কিছু দিন আগেই মুক্তি পেয়েছে তাঁর ছবি ‘সরফিরা’। কিন্তু এর মধ্যেই নাকি তাঁর কাছে আসছে একের পর এক মৃত্যু সংক্রান্ত মেসেজ। এমন বার্তাও তাঁর কাছে আসছে, যেখানে বলা হচ্ছে অভিনেতা নাকি আর জীবিত নেই।
কিন্তু কেন এই পরিস্থিতির মুখোমুখি অভিনেতা? সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে কথা বললেন অক্ষয়।

 

সেসময় অভিনেতা বললেন, ‘আমি মরে যাইনি। মানুষের মৃত্যুর পরে পরিবারকে যে ধরনের শোকবার্তা পাঠানো হয়, আমার কাছে সেগুলি আসছে। এই জন্য কোনও এক সাংবাদিকও আমাকে লিখে পাঠিয়েছেন, চিন্তা কোরো না।

তুমি শীঘ্রই ফিরে আসবে।’আমি তাঁকেও উত্তর দিয়েছি, আমাকে এমন কেন লিখে পাঠাচ্ছ? আমি কোথাও যাইনি। আমি এখানেই আছি এবং আমি কাজ করতে থাকব।’

 

বর্তমানে বক্স অফিসে সাফল্যের মুখ না দেখলেও, কাজ কোনও ভাবেই ছাড়া যাবে না, জানালেন অক্ষয়। অভিনেতার কথায়, ‘যে যা খুশি বলুক।

ঘুম থেকে উঠে, কাজ করতে হবে। কাজ হয়ে গেলে আবার ঘরে ফিরতে হবে। যেটুকু অর্থ উপার্জন করি, নিজের ক্ষমতায় করি। কারও থেকে কিছু চেয়ে করি না। আমাকে একেবারে শেষ করে না দিলে আমি কাজ করেই যাব।”

 

 ‘মিশন রানিগঞ্জ’, ‘সেলফি’, ‘রাম সেতু’, ‘রক্ষা বন্ধন’, ‘সম্রাট পৃথ্বীরাজ’ —অক্ষয়ের এই ছবিগুলি বক্স অফিসে অসফল। অভিনেতা বলেন, ‘নানা ধরনের ছবি করতে থাকব আমরা। এক ধরনের ছবি নিয়ে আমি পড়ে থাকি না। ছবি নিয়ে পরীক্ষা করতে ভালবাসি আমি। এ ভাবেই আমি কাজ করে এসেছি।’