NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬ | ৩০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল আমি সব সময় প্রতিশ্রুতি রক্ষা করি : ট্রাম্প জাভা সাগরে ফেরি উল্টে ৬ জনের মৃত্যু, নিখোঁজ ১২৯ যাত্রী একই ঘটনার পুনরাবৃত্তি, চ্যাম্পিয়ন হয়েও নাকভির কাছ থেকে ট্রফি নিল না ভারতীয় দল ট্রাম্পের ৯/১১ স্মরণ, $৫,০০০ ডিভিডেন্ড প্রস্তাব মধ্যপ্রাচ্যে হামলা-সংঘাত তীব্র, বিশ্বজুড়ে তেল সরবরাহে বড় ঝুঁকি ৯/১১ হামলার আরও নথি প্রকাশের বিষয়টি বিবেচনা করবেন  ট্রাম্প সৌদি সামরিক ঘাঁটিতে হামলার দাবি হুতিদের, ইয়েমেনে সংঘাত তীব্র গাজা থেকে ইউক্রেন-সুদান: শান্তির আহ্বান জাতিসংঘ মহাসচিবের নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
Logo
logo

সোনা জিতে গলায় ‘বিশেষ নেকলেস’ পরলেন বাইলস


খবর   প্রকাশিত:  ০৩ আগস্ট, ২০২৪, ০৬:০৩ এএম

সোনা জিতে গলায় ‘বিশেষ নেকলেস’ পরলেন বাইলস

পরিকল্পনাটা আগেই করে রেখেছিলেন সিমোন বাইলস। ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতলেই বিশেষ এক নেকলেস পরবেন গলায়। গতকাল নারীদের অল-অ্যারাউন্ডে সোনা জিতে স্বপ্নটা পূরণ করতে আর দেরি করলেন না যুক্তরাষ্ট্রের জিমন্যাস্ট।

অল-অ্যারাউন্ডে চ্যাম্পিয়ন হওয়ার পরেই গলায় ‘গোট’ নেকলেস পরেন বাইলস।

ছাগলের মতো দেখতে নেকলেসটি তৈরি করেছেন ৫৪৬টি হিরা দিয়ে। নিজেকে সর্বকালের সেরা জিমন্যাস্ট প্রমাণ করতেই এটি করেছেন ২৭ বছর বয়সী অ্যাথলেট। হিরে লকেটের সঙ্গে চ্যাম্পিয়ন হওয়ার পুরস্কার সোনার পদক তো গলায় ঝুলছিলই। কোনো ইভেন্টে জয়ী হওয়ার পর অ্যাথলেটরা যখন সোনার পদক হাতে ধরে কিংবা কামড় দিয়ে ছবি তুলে তখন বাইলস ‘গোট’ লকেট ও সোনার পদক উঁচিয়ে ছবি তুললেন পোডিয়ামে।

 

ম্যাচ শেষে লকেট পরা নিয়ে বাইলস বলেন, ‘এটা কিছুটা গুণকীর্তন। তবে অনেকে এটা পছন্দ করে। অনেকেই আমাকে জিওটি (সর্বকালের সেরা) বলে ডাকে। তাই ভাবলাম এটা সত্যি বিশেষ কিছু যা তৈরি করে নিয়ে আমি পরতে পারি।

যদি ভালো কিছু হয় তাহলে আমি গোট নেকলেস পরব। জানি এটা নিয়ে অনেক আলোচনা হবে।’

 

গতকাল ৫৯.১৩১ স্কোর গড়ে সোনা জিতেন বাইলস। ক্যারিয়ারের ষষ্ঠ অলিম্পিক জয়ের পথে পেছনে ফেলেছেন ব্রাজিলের রুপাজয়ী রেবেকা আন্দ্রাদে (৫৭.৯৩২) ও তারই স্বদেশি ব্রোঞ্জজয়ী সুনিসা লিকে (৫৬.৪৬৫)। এবারে প্যারিস অলিম্পিকে দ্বিতীয় সোনা তার।

এর আগে জিমন্যাস্টের দলগত ইভেন্টে সোনা জিতে টোকিও অলিম্পিকের দুঃস্বপ্নকে চাপা দিয়েছেন তিনি।