NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ৮, ২০২৬ | ২৩ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী ভারত সরকারের কাছে ক্ষমা চাইলেন জাকারবার্গ আকাশে ট্রাম্পের হেলিকপ্টার ও যাত্রীবাহী বিমান মুখোমুখি, তদন্তে মার্কিন সংস্থা টি-টোয়েন্টি ইতিহাসের সর্বোচ্চ রানের মালিক এখন জস বাটলার বস্তিতে কেটেছে শৈশব, আজ মুম্বাইয়ে দুই বাড়ির মালিক মিশিগান সিনেট প্রাইমারিতে প্রগতিশীল আবদুল এল-সায়েদের জয়, ডেমোক্র্যাট শিবিরে নতুন বার্তা জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী হরমুজ নিয়ে ইরান-মার্কিন চুক্তি হতে পারে আজ : মার্কিন অর্থমন্ত্রী বিদেশি সংবাদমাধ্যমের জন্য নতুন বিধি-নিষেধ পাকিস্তানের যুক্তরাজ্যের চেভেনিং স্কলারশিপের আবেদন শুরু
Logo
logo

সিএমজি’র সঙ্গে সহযোগিতা বৃদ্ধি করে, আরব-চীন বন্ধুত্বের নতুন অধ্যায়ের প্রত্যাশা


আন্তর্জাতিক: প্রকাশিত:  ০৯ আগস্ট, ২০২৪, ০৩:১০ পিএম

সিএমজি’র সঙ্গে সহযোগিতা বৃদ্ধি করে, আরব-চীন বন্ধুত্বের নতুন অধ্যায়ের প্রত্যাশা

 


আরব লিগের মহাসচিব আহমদ আবুল ঘেইত মিশরের কায়রো সফররত চায়না মিডিয়া গ্রুপ সিএমজি মহাপরিচালক শেন হাই সিয়োংয়ের সঙ্গে সাক্ষাত করেছেন। দু’পক্ষ সংস্কৃতি, ক্রীড়া, মিডিয়া সহযোগিতা ও ব্যক্তি যোগাযোগসহ বিভিন্ন বিষয়ে গভীর মতবিনিময় করেছেন এবং সহযোগিতামূলক সমঝোতা স্বাক্ষর করেছেন।

ঘেইত বলেন, আরব লিগ সবসময় সিএমজি’র সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রাখে, সিজিটিএন ইংরেজি ও আরবি চ্যানেলের রিপোর্ট বিষয়ভিত্তিক ও ন্যায়সঙ্গত; এটি বিশ্বের শ্রেষ্ঠ টিভি চ্যানেল। আল্ট্রা হাই ডেফিনিশন (ইউএইচডি), ক্লাউড কম্পিউটিং ও কৃত্রিম বুদ্ধিমত্তাসহ মিডিয়া প্রযুক্তি খাতে সিএমজি’র সৃজনশীল শক্তি চিত্তাকর্ষক। ভবিষ্যতে সিএমজি’র সঙ্গে সহযোগিতা গভীরতর করে, আরব-চীন বন্ধুত্বপূর্ণ সহযোগিতার নতুন অধ্যায় লেখার প্রত্যাশা করেন তিনি।

শেন হাই সিয়োং বলেন, বর্তমানে চীন-আরব সম্পর্ক ইতিহাসের শ্রেষ্ঠ সময়ে আছে। চীন ও আরব দেশগুলোর পারস্পরিক রাজনৈতিক আস্থা অব্যাহতভাবে গভীর হচ্ছে, বাস্তব সহযোগিতা প্রাণবন্ত এবং সাংস্কৃতিক বিনিময় সমৃদ্ধ হচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা ফলপ্রসূ হয়েছে। সিএমজি এবারের সহযোগিতা কাজে লাগিয়ে আরব লিগের সঙ্গে আন্তর্জাতিক সংবাদ যৌথ অধিগ্রহণ, অগ্রণী প্রযুক্তির উদ্ভাবন ও গবেষণা, যৌথভাবে অনুষ্ঠান আয়োজন এবং মানুষে মানুষে যোগাযোগ ও পারস্পরিক সফরসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা গভীর করেছে এবং চীন-আরব অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠা দ্রুততর করায় সহায়তা দেবে।

সূত্র:প্রেমা-তৌহিদ-ছাই, চায়না মিডিয়া গ্রুপ।