NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ৩


খবর   প্রকাশিত:  ১১ ডিসেম্বর, ২০২৩, ১০:৩০ এএম

>
কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ৩

কানাডায় গোলাগুলিতে তিন জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন বন্দুকধারীও রয়েছেন। স্থানীয় সময় সোমবার (২৫ জুলাই) ভোরে উত্তর আমেরিকার এই দেশটির ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে সিরিজ গোলাগুলির ঘটনায় তারা প্রাণ হারান।

পুলিশের বরাত দিয়ে মঙ্গলবার (২৬ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম বিবিসি ও আলজাজিরা।

পুলিশ বলেছে, ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের ভ্যাঙ্কুভারের শহরতলী ল্যাংলি শহরে মধ্যরাতে গোলাগুলি শুরু হয়। গোলাগুলিতে চারজন গুলিবিদ্ধ হন। ধারণা করা হচ্ছে একজন একা পুরুষ বন্দুকধারী এই গুলি চালিয়েছেন। গোলাগুলির পর দুই পুরুষকে মৃত অবস্থায় পাওয়া গেছে এবং অন্য একজন পুরুষ ও নারী আহত হয়েছেন। আহত নারী হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

পুলিশ আরও জানিয়েছে, বন্দুকধারীকে আহত অবস্থায় শনাক্ত করা হয় এবং কর্মকর্তারা ঘটনাস্থলেই তাকে গুলি করে হত্যা করেন।

রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের (আরসিএমপি) আঞ্চলিক প্রধান সুপারিনটেনডেন্ট গালিব ভায়ানি এক সংবাদ সম্মেলনে বলেন, ‘বন্দুকধারী একাই হামলা করেছিল কিনা তা নির্ধারণের জন্য আমরা এখনও তদন্ত করছি। তদন্ত চলমান রয়েছে, তবে এখন পর্যন্ত পাওয়া সকল ইঙ্গিতে বোঝা যাচ্ছে যে, হামলায় অন্য কেউ জড়িত ছিল না এবং জননিরাপত্তার জন্য এখন আর কোনো হুমকি নেই।’

রয়টার্স বলছে, ল্যাংলি শহর এবং ল্যাংলির টাউনশিপজুড়ে অন্তত পাঁচটি ভিন্ন স্থানে গোলাগুলির ঘটনা ঘটেছে। এই এলাকার একটি ক্যাসিনোর পার্কিং লট এবং একটি বাস স্টপেজসহ বেশ কয়েকটি এলাকা থেকে জনসাধারণকে দূরে থাকতে এসময় নির্দেশনা দেয় পুলিশ।