NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬ | ৩০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল আমি সব সময় প্রতিশ্রুতি রক্ষা করি : ট্রাম্প জাভা সাগরে ফেরি উল্টে ৬ জনের মৃত্যু, নিখোঁজ ১২৯ যাত্রী একই ঘটনার পুনরাবৃত্তি, চ্যাম্পিয়ন হয়েও নাকভির কাছ থেকে ট্রফি নিল না ভারতীয় দল ট্রাম্পের ৯/১১ স্মরণ, $৫,০০০ ডিভিডেন্ড প্রস্তাব মধ্যপ্রাচ্যে হামলা-সংঘাত তীব্র, বিশ্বজুড়ে তেল সরবরাহে বড় ঝুঁকি ৯/১১ হামলার আরও নথি প্রকাশের বিষয়টি বিবেচনা করবেন  ট্রাম্প সৌদি সামরিক ঘাঁটিতে হামলার দাবি হুতিদের, ইয়েমেনে সংঘাত তীব্র গাজা থেকে ইউক্রেন-সুদান: শান্তির আহ্বান জাতিসংঘ মহাসচিবের নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
Logo
logo

ইরাকের বিপক্ষে বড় জয়ে অলিম্পিকে আশা বাঁচিয়ে রাখল আর্জেন্টিনা


খবর   প্রকাশিত:  ২৯ জুলাই, ২০২৪, ০৩:০২ পিএম

ইরাকের বিপক্ষে বড় জয়ে অলিম্পিকে আশা বাঁচিয়ে রাখল আর্জেন্টিনা

প্যারিস অলিম্পিকে টিকে থাকতে হলে জয়ের কোনো বিকল্প ছিল না আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলের। ইরাকের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে বড় ব্যবধানের জয়ই পেয়েছে কোচ হাভিয়ের মাচেরানোর শিষ্যরা।

ইরাককে আজ ৩-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। দলের হয়ে গোল তিনটি করেছেন- থিয়াগো আলমাদা, লুসিয়ানো গোনডুউ আর এজেকুয়েল ফার্নান্দেজ।

প্রতিপক্ষের হয়ে ব্যবধান কমান আয়মেন হুসেন।

 

ম্যাচের শুরু থেকেই ইরাকের বক্সে চাপ সৃষ্টি করে আর্জেন্টিনা। তার ফলও দ্রুত পায় তিনবারের বিশ্বকাপজয়ীদের যুবারা। ১৩ মিনিটে দলকে উদ্‌যাপনের উপলক্ষ এনে দেন কিছুদিন আগে চোরে কবলে অর্থ ও দামি ঘড়ি খোয়ানো আলমাদা।

গোলটিতে সহায়তা করেন বিশ্বকাপ ও কোপাজয়ী আলভারেজ।

 

এক গোলের ব্যবধানে যখন বিরতিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল আর্জেন্টিনার খেলোয়াড়েরা। ঠিক তখনই প্রথমার্ধের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে আলবিসেলেস্তাদের স্তব্ধ করে দেয় ইরাক। আহমেদ মাকনাজির সহায়তায় ম্যাচ ১-১ গোলে সমতা করেন ইরাকের ফরোয়ার্ড আইমেন।

 

বিরতির পরেও বলের ওপর নিজেদের আধিপত্য ধরে রাখে আর্জেন্টিনা। পুরো ম্যাচে বল পজিশন ও আক্রমণে এগিয়ে থাকা মাচেরানোর শিষ্যদের অবশ্য ৬২ মিনিট পর্যন্ত গোল পেতে অপেক্ষা করতে হয়। গোলটি করেন বদলি নামা লুসিয়ানো। তার গোলের পর ম্যাচের শেষটা করেন ফার্নান্দেজ।

ম্যাচের ৮৫ মিনিটে দলের তৃতীয় ও নিজের প্রথম গোল করেন ফার্নান্দেজ।

গোল করতে তাকে সহায়তা করেন কেভিন জেনোন।৩-১ গোলের জয়ে গ্রুপ ‘বি’ য়ের দুইয়ে উঠে এসেছে আর্জেন্টিনা। ২ ম্যাচে আর্জেন্টিনার পয়েন্ট ৩। অন্যদিকে সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজির ডিফেন্ডার আশরাফ হাকিমির দল মরক্কো।