NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

যশোরে ট্রেন‌ আটকে শিক্ষার্থীদের বিক্ষোভ


খবর   প্রকাশিত:  ১৯ জুলাই, ২০২৪, ০১:২৫ পিএম

যশোরে ট্রেন‌ আটকে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরে ট্রেন লাইন আটকে রেখে বিক্ষোভ করেছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ বুধবার (১৭ জুলাই) বিকেল সোয়া ৩টার দিকে যশোর শহরের রেলগেটে অবস্থান নিয়ে চাঁপাইনবাবগঞ্জগামী মহানন্দা লোকাল ট্রেন আটকে তারা এ বিক্ষোভ করেন।

কোটা সংস্কারের দাবিতে যশোরের শিক্ষার্থীরা আজ সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নিয়ে শহরতলির চাঁচড়া চেকপোস্ট মোড়ে গিয়ে অবস্থান নেন।

এরপর তারা তিন ঘণ্টা যশোর-বেনাপোল, যশোর ঝিনাইদহ যশোর খুলনা বাইপাস সড়ক অবরোধ করে রাখেন।

 

দুপুর আড়াইটার দিকে আন্দোলনকারীরা একই স্থানে আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে গায়েবানা জানাজা আদায় করেন। এরপর তারা শহর অভিমুখে মিছিল নিয়ে ফেরার পথে বিকেল সোয়া ৩টার দিকে আন্দোলনকারী কয়েক হাজার শিক্ষার্থী যশোর শহরের রেলগেট এলাকায় অবস্থান নিয়ে রেলপথ অবরোধ করেন। এ সময় তারা খুলনা থেকে চাঁপাইনবাবগঞ্জমুখী মহানন্দা লোকাল ট্রেনটি আটকে দেন।

ট্রেনটি এগোনোর চেষ্টা করলে শিক্ষার্থীরা লাইনের পাথর ছুড়তে থাকেন। এরপর ট্রেনটি থেমে যায়। এ সময় তারা কোটাবিরোধী নানা স্লোগান দেন।