NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

সুন্দরগঞ্জে রেকর্ডভুক্ত রাস্তার গাছ কেটে ঘর নির্মাণের চেষ্টা


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৮:২০ পিএম

সুন্দরগঞ্জে রেকর্ডভুক্ত রাস্তার গাছ কেটে ঘর নির্মাণের চেষ্টা

 

 

হযরত বেল্লাল, সুুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের পশ্চিম ছাপড়হাটি গ্রামে রেকর্ডভুক্ত রাস্তার গাছ কর্তন করে ২০টি পরিবারের যাতায়াতের রাস্তা বন্ধ করে ঘর নির্মাণের চেষ্টার ঘটনাটি ঘটেছে। সোমবার সকালে রাস্তার গাছ কেটে ঘর নির্মাণ করার চেষ্টায় বাঁধা প্রদান করেন এলাকাবাসী। স্থানীয়রা জানান, এই রাস্তাটি তাদের পূর্ব পুরুষরা চলাচল করতো সেই সুবাদে তারাও চলাচল রাস্তা হিসেবে ব্যবহার করে আসছে। হঠাৎ করে রাস্তার গাছ কেটে রাস্তা দখল করার চেষ্টা চালাচ্ছে ওই গ্রামের বারেক উদ্দিন খোকার পুত্র শামছুল হক ও সাইদুর রহমান রাস্তা দখলের করে ঘর নির্মাণ করার চেষ্টা চালাচ্ছে। 

এবিষয়ে স্থানীয়রা জানান, এই রাস্তার রেকর্ড ও ম্যাপে আছে, তাই আমরা এই রাস্তাটি দিয়ে সুষ্ঠুভাবে চলাচল করতে পারি যাতে কোন প্রকার সমস্যা না হয় এ জন্য উপজেলা ভূমি কর্মকর্তাগণের হস্তকেব কামনা করেন।