NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

গাজার স্কুলে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১৭


খবর   প্রকাশিত:  ১৫ জুলাই, ২০২৪, ০৮:০৯ পিএম

গাজার স্কুলে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১৭

নুসিরাত শরণার্থী শিবিরে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের একটি স্কুলে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স এজেন্সি। জাতিসংঘ পরিচালিত আবু ওরাইবান স্কুলে রবিবারের হামলায় ৮০ জনের বেশি মানুষ আহত হয়েছে। আট দিনের মধ্যে এমন স্কুলে ইসরায়েলিদের পঞ্চম হামলা।

ফিলিস্তিনের সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন, ‘আবু ওরাইবান স্কুলে হাজার হাজার বাস্তুচ্যুত লোক আশ্রয় নিয়েছিল।

নিহতদের অধিকাংশই নারী ও শিশু।’

 

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, তাদের বিমান বাহিনী নুসিরাতের ইউএনআরডব্লিউএ-এর আবু আরবান স্কুল ভবনের এলাকায় সন্ত্রাসীদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। তাদের মতে, ভবনটি ইসরায়েলি সেনাদের ওপর আক্রমণের ঘাঁটি হিসেবে ব্যবহার করা হচ্ছিল।

একটি ভিডিওতে দেখা গেছে, তিন তলা কমপ্লেক্সটির রেলিংয়ের ওপরে কাপড় ও বিছানা ছড়িয়ে-ছিটিয়ে আছে এবং জাতিসংঘের লোগো সম্বলিত একটি দেয়ালও উড়িয়ে দেওয়া হয়েছে।

ভেতরের ঘরগুলোও গোলাবর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

এদিকে, ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান হার্জি হালেভি গাজার আল-মাওয়াসি এলাকায় ইসরায়েলি হামলার পক্ষে তার অবস্থান তুলে ধরেছেন। তার কথায় দুজন হামাস কর্মকর্তাকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছিল। শনিবারের ওই হামলায় বেসামরিক নাগরিকদের মৃত্যুর বিষয়টি তিনি এড়িয়ে গেছেন।

হালেভি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই হামলা চালানো হয়েছে। আল-মাওয়াসি এলাকায় ইসরায়েলি হামলায় ৯০ জন সাধারণ মানুষ নিহত হয় যাদের বেশিরভাগই নিরীহ নারী ও শিশু।