NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

ফ্রান্সে জন্মদিনের অনুষ্ঠানে গুলি, নিহত ৪


খবর   প্রকাশিত:  ১৪ জুলাই, ২০২৪, ১১:১৭ পিএম

ফ্রান্সে জন্মদিনের অনুষ্ঠানে গুলি, নিহত ৪

ফ্রান্সে একটি গ্রামে এক জন্মদিনের অনুষ্ঠানে গোলাগুলি হয়েছে। এক ব্যক্তি স্থানীয় সময় শনিবার গভীর রাতে সেখানে গুলি চালান। এতে বন্দুকধারীসহ চারজন নিহত হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে এএফপি রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

 

প্রতিবেদন থেকে জানা যায়, এদিন ক্লেরমন্ট-ফেরাঁ শহরের প্রায় ৬০ কিলোমিটার উত্তরে অবস্থিত মধ্য ফ্রান্সের এসপিনাস-ভোজেল গ্রামে ২০ বছর বয়সী এক বাসিন্দা জন্মদিন পালন করা হচ্ছিল। গ্রামটির জনসংখ্যা প্রায় এক হাজার। এ সময় ওই বন্দুকধারী পাশের একটি বাড়িতে যান। এরপর তিনি অনুষ্ঠানের অতিথিদের লক্ষ্য করে গুলি চালান।

 

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, হামলাকারী তিনজনকে হত্যার পর নিজেকেও শেষ করে দেন। নিহতদের মধ্যে জন্মদিন উদযাপনকারী যুবক ও তার বাবা রয়েছেন।

পুলিশ এখনো হামলার কারণ খুঁজছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। লোকটি মারাত্মক এ হামলার আগে সেখানে চলাচলকারী গাড়ির দিকেও গুলি করেছিল বলে ধারণা করা হচ্ছে।

রবিবারও বিপুলসংখ্যক পুলিশ ও জরুরি সংস্থার সদস্য ঘটনাস্থলে ছিলেন।

 

স্থানীয় প্রসিকিউটর জেরোম পিকস এএফপিকে জানিয়েছেন, হামলাকারী ওই অনুষ্ঠানের অতিথি ছিলেন না। স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে তিনি সেখানে যান। গোলাগুলিতে আহত হওয়ার পর চারজন হাসপাতালে চিকিৎস নিয়েছে, তবে তাদের আঘাত প্রাণঘাতী নয়। এ ছাড়া আরো ১৫ জন প্রত্যক্ষদর্শী মনোবিজ্ঞানীদের পর্যবেক্ষণে ছিল।