NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

শ্বাসরুদ্ধকর জয়ে কোপা আমেরিকায় তৃতীয় উরুগুয়ে


খবর   প্রকাশিত:  ১৪ জুলাই, ২০২৪, ১১:০৯ পিএম

শ্বাসরুদ্ধকর জয়ে কোপা আমেরিকায় তৃতীয় উরুগুয়ে

কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে কানাডাকে টাই ব্রেকারে হারিয়েছে উরুগুয়ে। ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটে ২-২ গোলে ড্র হয় খেলাটি। খেলা গড়ায় টাই ব্রেকারে। সেখানে উরুগুয়ে ৪-৩ গোলে জিতে কোপায় আমেরিকার তৃতীয় স্থান অর্জন করে।

 

 

রোববার (১৪ জুলাই) ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের প্রথমার্ধে  অষ্টম মিনিটে উরুগুয়েকে লিড এনে দেন রদ্রিগো বেন্তাঙ্কুর। তবে একের পর এক আক্রমণ শানানো কানাডা ২২ মিনিটে উরুগুয়ের রক্ষণভাগের ভুলে সুযোগ কাজে লাগিয়ে কানাডাকে সমতায় ফেরান ইসমাইল কোনো। প্রথমার্ধে আধিপত্য দেখায় কানাডা। ১-১ গোলের সমতা নিয়ে বিরতিতে যায় উরুগুয়ে ও কানাডা।

 

দ্বিতীয়ার্ধের ৮০ মিনিটে ২-১ ব্যবধানে এগিয়ে যায় কানাডা। তবে লুইস সুয়ারেজের ৯২ মিনিটের গোলে সেই লিড হারিয়ে ফেলে তারা। সমতায় ফিরে উরুগুয়ে। তবে ম্যাচে বল দখল, লক্ষ্যে শট, গোলচেষ্টা, কর্নার- সবদিকেই উরুগুয়ের চেয়ে এগিয়ে ছিল কানাডা।

 

মূল সময়ের খেলা ২-২ গোলে শেষ হওয়ার পর টাইব্রেকারে গড়ায় ম্যাচটি। প্রথম দুই শ্যুটে দুই দলই গোল করে। তবে কানাডার হয়ে তৃতীয় ও ঞ্চম শ্যুট মিস করেন  ইসমায়েল কোনো এরবং কানাডার সেরা তারকা আলফন্সো ডেভিস। তবে টানা ৪ শ্যুটের সবগুলোতেই গোল পায় উরুগুয়ে। এতেই জয় নিশ্চিত হয় উরুগুয়ের।