NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

ইদ্দত মামলায় খালাস পেলেন ইমরান খান ও বুশরা বিবি


খবর   প্রকাশিত:  ১৩ জুলাই, ২০২৪, ১০:২৬ পিএম

ইদ্দত মামলায় খালাস পেলেন ইমরান খান ও বুশরা বিবি

পাকিস্তানের একটি আদালত শনিবার দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান (৭১) ও তার স্ত্রী বুশরা বিবিকে বেআইনি বিয়ের অভিযোগ থেকে খালাস দিয়েছেন। ইমরান খানের আইনজীবী নাঈম পাঞ্জুথা এক্সে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন।

ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দল বলেছে, রাজধানী ইসলামাবাদের আদালতে খালাস পাওয়ার পর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আর কোনো মামলা বিচারাধীন নেই।

এই দম্পতিকে ফেব্রুয়ারিতে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

আগের বিয়ে থেকে বুশরার বিবাহবিচ্ছেদ ও ইমরান খানের সঙ্গে তার বিয়ের মাঝে প্রয়োজনীয় দিনের ব্যবধান না থাকায় ইসলামী আইন ভঙ্গের জন্য এ দম্পতি দোষী সাব্যস্ত হয়েছিলেন।

 


 

ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আগে ইমরান খান যে চারটি কারাদণ্ড পেয়েছিলেন তা এখন বাতিল বা স্থগিত করা হয়েছে। আগস্ট মাস থেকে কারাগারে থাকা এই বিবদমান নেতা রাষ্ট্রীয় গোপন নথি ফাঁসের অভিযোগ থেকে এই মাসে খালাস পান। বাকি দুটি সাজা স্থগিত করা হয়েছে।

কিন্তু একটি আদালত গত সপ্তাহে ২০২৩ সালের মে মাসে হওয়ার সহিংসতাসংক্রান্ত মামলায় তার জামিন বাতিল করেন। ওই সময় তার সমর্থকরা তার গ্রেপ্তারের প্রতিবাদে সামরিক স্থাপনায় হামলা করেছিল।

 

এদিকে শনিবারের সিদ্ধান্তের পর কারাগারে থাকা ইমরান খান ও বুশরা বিবি—উভয়কেই মুক্তি দেওয়া হবে কি না, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। পিটিআই সতর্ক করে বলেছে, শনিবার জামিন মঞ্জুর করার সিদ্ধান্ত সত্ত্বেও তাকে কারাগারে রাখা অন্য রাজনৈতিক সংকটের দিকে নিয়ে যাবে।