NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

কোপার ফাইনালের টিকিটের মূল্য ১০ গুণ বেড়েছে


খবর   প্রকাশিত:  ১৩ জুলাই, ২০২৪, ১০:২৬ পিএম

কোপার ফাইনালের টিকিটের মূল্য ১০ গুণ বেড়েছে

কোপা আমেরিকার ফাইনাল বলে কথা! সঙ্গে লিওনেল মেসি যে টুর্নামেন্টের ফাইনালে থাকবেন সেই ম্যাচের টিকিটের দাম চড়া হবে, এটাই স্বাভাবিক। তাই এবারের কোপা আমেরিকার ফাইনালেও ব্যতিক্রম কিছু হচ্ছে না।

এখনো স্পষ্ট করে না বললেও এবারের কোপা আমেরিকাই মেসির ক্যারিয়ারের শেষ মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট হতে যাচ্ছে তার কথায় তেমনি ইঙ্গিত পাওয়া গেছে। শেষ ম্যাচগুলো বেশ উপভোগ করছেন বলে জানিয়েছেন তিনি।

মায়ামির হার্ড রক স্টেডিয়ামের ফাইনালের টিকিটের জন্য তাই হয়তো দর্শকদের মধ্যে এত হাহাকার।

 

সুযোগটা কাজে লাগিয়ে ৬৫ হাজার ৩২৬ আসনের স্টেডিয়ামের টিকিটের মূল্যও বাড়িয়ে দিয়েছেন কর্তৃপক্ষ। ফাইনালের টিকিটের মূল্য এক লাফে ১০ গুণ বেড়ে গেছে। দি অ্যাথলেটিকের প্রতিবেদন অনুযায়ী, ফাইনালের আগের ম্যাচগুলোয় গড়প্রতি যে টিকিট সর্বনিম্ন ২০০ ডলারে পাওয়া যেত, সেটারই দাম এখন আকাশচুম্বী।

 

আগামী সোমবার গ্যালারিতে বসে মেসি-হামেস রদ্রিগেজদের শ্রেষ্ঠত্বের লড়াই দেখতে হলে দর্শকদের গাঁটের টাকা খরচ করে টিকিট কিনতে হবে, এমনটিই জানিয়েছে যুক্তরাষ্ট্রের সাময়িকী ফোর্বস। ফাইনাল ম্যাচের টিকিটের সর্বনিম্ন দাম এখন ২ হাজার ১৩৭ ডলার। আর সবচেয়ে দামি টিকিটের মূল্য হচ্ছে ৬৬ হাজার ৭৬৫ ডলার।

অন্যদিকে ইউরোর ফাইনালের টিকিটের মূল্য অনেক সস্তা।

বার্লিনে স্পেন-ইংল্যান্ডের ফাইনাল ম্যাচের সর্বনিম্ন টিকিটের মূল্য ১০৩ ডলার। আর সর্বোচ্চ মূল্য ২ হাজার ১৭৭ ডলার।