NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর প্রশ্নই নেই: বাইডেন


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৮:২৮ এএম

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর প্রশ্নই নেই: বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, উত্তরাধিকারের কথা ভেবে আসন্ন নির্বাচনে আমি লড়ছি না। যে কাজ শুরু করেছিলাম, তা শেষ করার জন্য়ই লড়তে হবে আমাকে। আর আমার কাজের গতি কমে গেছে বলে আমি মনে করি না। সুতরাং নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কোনো প্রশ্নই নেই।

বৃহস্পতিবার (১১ জুলাই) ওয়াশিংটনে ন্য়াটো সম্মেলনের শেষ দিনে এসব কথা বলেন জো বাইডেন।

 

এর আগে মার্কিন টিভি চ্যানেল সিএনএনে মুখোমুখি বিতর্কে হাজির হয়েছিলেন বাইডেন এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ওই বিতর্কে শারীরিক ও মানসিকভাবে খুব একটা স্বাভাবিক মনে হয়নি বাইডেনকে।

ট্রাম্পের প্রশ্নের উত্তর দিতে দিতে কথার খেই হারিয়ে ফেলছিলেন তিনি। এমনকি, বিতর্কের মধ্যেই কার্যত ঘুমিয়ে পড়েছিলেন বাইডেন। পরে অবশ্য তিনি বলেন, দীর্ঘ সফরের কারণেই ওই দিন তিনি খুব একটা সুস্থ ছিলেন না।

 

নৈশভোজে বাইডেনের ট্রাম্প-কৌতুক

বিতর্কে বাইডেনের আচরণ দেখে ডেমোক্র্য়াটদের একাংশও তার বিরুদ্ধে সরব হয়েছে। বলা হচ্ছে, প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে সরে দাঁড়ানো উচিত তার। আগামী চার বছর তিনি সুস্থভাবে সরকার চালাতে পারবেন না।

অন্যদিকে ট্রাম্পের প্রচারেরও অন্য়তম বিষয় হয়ে উঠেছে বাইডেনের বয়স ও শারীরিক অবস্থা। এমন পরিস্থিতিতে বাইডেনকে বার বারই নির্বাচন থেকে সরে দাঁড়াবেন কি না- এই প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। বৃহস্পতিবারও তার অন্য়থা হয়নি।

 

ন্য়াটো সম্মেলনের শেষ দিনে সংবাদ সম্মেলনে এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে বাইডেনকে। অবশ্য উত্তরে তিনি বলেছেন, সরে দাঁড়ানোর প্রশ্নই ওঠে না। যে কাজ আমি শুরু করেছি, তা শেষ করতে হবে। নইলে যে যুক্তরাষ্ট্রের স্বপ্ন তিনি দেখিয়েছেন, তা অসম্পূর্ণ থেকে যাবে। একই সঙ্গে তার দাবি, শারীরিকভাবে তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।