NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

অধিনায়কত্ব ছাড়লেন হাসারাঙ্গা


খবর   প্রকাশিত:  ১২ জুলাই, ২০২৪, ০৯:৩৪ পিএম

অধিনায়কত্ব ছাড়লেন হাসারাঙ্গা

অধিনায়কের আর্মব্যান্ডটা আর পরতে চান না ওয়ানিন্দু হাসারাঙ্গা। একজন সাধারণ ক্রিকেটার হিসেবেই শ্রীলঙ্কা দলে অবদান রাখতে চান তিনি। তাই আজ শ্রীলঙ্কার টি-টোয়েন্টি অধিনায়কত্বের পদ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই অলরাউন্ডার। 

অধিনায়কের পদ ছাড়ার বিষয়ে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) বরাবর হাসারাঙ্গা লিখেছেন, ‘একজন খেলোয়াড় হিসেবে আমি সব সময় শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চটুকু দেব।

বরবরের মতোই অধিনায়ক এবং দলের প্রতি আমার সমর্থন থাকবে এবং পাশে থাকব।’  তার আবেদন পত্র শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) গ্রহণ করেছে বলে জানা গেছে। 

 

গত বছর সংক্ষিপ্ত সংস্করণে শ্রীলঙ্কার দায়িত্ব পেয়েছিলেন হাসারাঙ্গা। অধিনায়ক হিসেবে তার মেয়াদ ১০ ম্যাচে আটকে থাকল।

টি-টোয়েন্টি বিশ্বকাপে দল গ্রুপ পর্বে বিদায় নেওয়ায় হয়তো আর নেতৃত্ব চালিয়ে যেতে চাইলেন না তিনি। আগামী ২৬ জুলাই ভারতের বিপক্ষে সীমিত সিরিজ শুরুর আগে টি-টোয়েন্টিার জন্য এখন নতুন নেতা খুঁজতে হবে শ্রীলঙ্কাকে।