NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

বিয়ের প্রথম সপ্তাহেই অন্তঃসত্ত্বা! যা বলছেন সোনাক্ষী


খবর   প্রকাশিত:  ০৭ জুলাই, ২০২৪, ১১:৫৭ এএম

বিয়ের প্রথম সপ্তাহেই অন্তঃসত্ত্বা! যা বলছেন সোনাক্ষী

গত ২৩ জুন বিয়ের পিঁড়িতে বসেছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। দীর্ঘ ৭ বছর প্রেম করার পর বিবাহবন্ধনে আবদ্ধ হন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। মুসলিম পাত্রকে বিয়ে করায় কম কটাক্ষ শুনতে হয়নি শক্রঘ্ন কন্যাকে। যদিও নিন্দুকদের পাত্তা দেননি সোনাক্ষী-জাহির।

তবে বিয়ের ৭ দিন যেতেই নবদম্পতিকে নিয়ে শুরু নতুন গুঞ্জন! গুঞ্জন ওঠে, সোনাক্ষী সিনহা অন্তঃসত্ত্বা! প্রেগন্যান্ট হওয়ার জন্যই নাকি দ্রুত বিয়েটা সেরে ফেলেছেন অভিনেত্রী! 

 

আসন্ন চলচ্চিত্র ‘কাকুদা’র প্রচারে বর্তমানে ব্যস্ত সোনাক্ষী। আর সিনেমার প্রচারণা থেকেই অন্তঃসত্ত্বা হওয়ার গুজব নিয়ে মুখ খুললেন নায়িকা। অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা উড়িয়ে দিয়ে বলেন, ‘একমাত্র পরিবর্তন হল আমি এখন হাসপাতালে যেতে পারি না কারণ আমি হাসপাতালের বাইরে পা রাখলেই লোকেরা মনে করে আমি গর্ভবতী’। 

দাম্পত্য জীবন প্রসঙ্গে সোনাক্ষী বলেন, ‘এর চেয়ে ভালো জীবন আর কখনো ছিল না।

তবে মজার ব্যাপার হল আমার অনুভূতিটা আগের মতোই রয়েছে। আমি খুশি যে বিয়ের আগে আমার যে জীবন ছিল, এখনও একইরকম আছে। আর কাজে ফিরতে পেরে আমি খুব খুশি’।

 

গত ২৮ জুন বিকেলে হাসপাতালে যান সোনাক্ষী-জাহির।

বাবা শক্রঘ্ন সিনহা হাসপাতালে ভর্তি হলে তাকে দেখতে যান দুজন। নবদম্পতির হাসপাতালে যাওয়ার ভিডিও ক্যামেরাবন্দি করার সুযোগ হাতছাড়া করেননি পাপারাৎজিরা। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিও ভাইরাল হতেই নেটিজেনদের আলোচনা শুরু হয়। অভিনেত্রী অন্তঃসত্ত্বা, এমনটাই গুঞ্জন উঠতে থাকে। অবশেষে সেই গুঞ্জনের মুখে তালা দিলেন সোনাক্ষী সিনহা।