NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

মেসির পেনাল্টি মিস নিয়ে চিন্তিত নন স্কালোনি


খবর   প্রকাশিত:  ০৬ জুলাই, ২০২৪, ০৩:৪১ এএম

মেসির পেনাল্টি মিস নিয়ে চিন্তিত নন স্কালোনি

চোট কাটিয়ে ফেরাটা ভালো হয়নি লিওনেল মেসির। ইকুয়েডরের বিপক্ষে দ্রুত ভুলে যাওয়ার মতো এক ম্যাচ খেলেছেন তিনি। শেষ আটের ম্যাচে নিজের ছায়া হয়ে ছিলেন আর্জেন্টাইন অধিনায়ক।

ম্যাচের ছায়াই যেন টাইব্রেকারে ভর করেছিল মেসিকে।

আর্জেন্টিনার প্রথম পেনাল্টি কিক নিয়ে সফল হতে না পারাই তার প্রমাণ। নিজের সচারাচর শটের বিপরীতে আজ প্যানেনকা কিক নিয়ে গোল করতে ব্যর্থ হন তিনি। পরে আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ প্রতিপক্ষের ২টি পেনাল্টি না ঠেকালে হয়তো বিপরীত কিছু হতে পারে।

 

মার্তিনেজের বীরত্বে ম্যাচ জয়ের পরও তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে মেসির পারফরম্যান্সে চোটের কোনো প্রভাব পড়েছে কিনা।

আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনির কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি সরাসরি জানিয়ে দিয়েছেন ‘না’। সঙ্গে মেসির পারফরম্যান্স নিয়ে তিনি চিন্তিত নন বলেও জানিয়েছেন।

 

সবমিলিয়ে মেসি ভালো খেলেছে বলেই ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে জানিয়েছেন স্কালোনি। তিনি বলেছেন,‘সে দলের বাকিদের মতোই খেলেছে।

আমরা সবাই মিলে একটা দল। দল ভালো খেললে সেও ভালো খেলেছে। আমরা কখনোই দলীয় পারফরম্যান্স থেকে কোনো একজনকে আলাদা করি না।’

 

মেসি যে ম্যাচে ভালো অনুভব করছিলেন সেটিও জানিয়েছেন স্কালোনি। তিনি বলেছেন,‘লিও ভালো একটি ম্যাচই খেলেছে।

প্রতিপক্ষ ম্যাচে পরিকল্পনা করেই নেমেছিল যখন আমাদের কাছে বল থাকবে তখন তাদের দুজন ডিফেন্ডার আক্রমণ করবে। ম্যাচ শেষ হওয়ার পাঁচ-ছয় মিনিট বাকি থাকতে তাকে জিজ্ঞেস করেছিলাম (বদলির বিষয়ে) সে বলছিল ভালো অনুভব করছে।’