NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

রোহিত-কোহলিদের দেখতে লাখো মানুষের ভিড়, আহত কয়েকজন


খবর   প্রকাশিত:  ০৬ জুলাই, ২০২৪, ০৯:৪৮ এএম

রোহিত-কোহলিদের দেখতে লাখো মানুষের ভিড়, আহত কয়েকজন

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ওভারে ৭ রানের জয় পেয়ে দীর্ঘ ১৭ বছর পর টি-টুয়েন্টি বিশ্বকাপ ঘরে তুলেছে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলকে এক নজর দেখতে গতকাল বৃহস্পতিবার (৪ জুলাই) মুম্বাইয়ের মেরিন ড্রাইভে জড়ো হয়েছিলেন লাখ লাখ মানুষ। ওই মেরিন ড্রাইভ দিয়ে রোহিত-কোহলিদের বহনকারী বাসটি যায়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুসারে, জড়ো হওয়া এসব মানুষের মধ্যে কয়েকজন আহত হয়েছেন।

এছাড়া জুতা হারিয়েছেন হাজার হাজার মানুষ। এসব জুতা এখন মেরিন ড্রাইভে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে।

 

1

প্রতিবেদনে বলা হয়েছে, অতিরিক্ত মানুষের চাপাচাপিতে এক নারী অজ্ঞান হয়ে পড়েন। এর পর তাকে কাঁধে করে নিয়ে যান এক পুলিশ সদস্য।

এছাড়া অনেক মানুষ সেখানে দাঁড়িয়ে থাকা গাড়ির উপর উঠেন এবং সেগুলোর ওপর লাফালাফি এবং নাচানাচি করেন। এতে অনেক গাড়ির ছাদে গর্তের সৃষ্টি হয়েছে। মেরিন ড্রাইভে একটি খুঁটিও পড়ে থাকতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, মানুষের চাপে এটি ভেঙে পড়েছে।
হারিয়েছে অসংখ্য মোবাইল ও ব্যাগ।

 

বিশ্বকাপজয়ী ভারতীয় দলকে দেওয়া এই অভ্যর্থনার কারণে দক্ষিণ মুম্বাইয়ে প্রচণ্ড ট্রাফিক জ্যামের সৃষ্টি হয়। কারণ মেরিন ড্রাইভের দিকে যাওয়া সবগুলো রাস্তা বন্ধ করে দেওয়া হয়। যেটির কারণে অন্যান্য রাস্তায় গাড়ি আটকে যায়।

বাসে করে বিজয়ী প্যারেড শেষে ক্রিকেটাররা যান মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে।

সেখানে তাদের হাতে ১২৫ কোটি রুপির চেক তুলে দেওয়া হয়। সর্বশেষ ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল ভারত। দীর্ঘ ১৩ বছর পর আবারও কোনো বিশ্বকাপের শিরোপা জয় করেছে দেশটি। এই জয় উৎযাপন করছেন ভারতের কোটি কোটি ক্রিকেট ভক্ত।