NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

হারের ম্যাচে উজ্জ্বল মুস্তাফিজ, ব্যাটিং পাননি তাওহিদ


খবর   প্রকাশিত:  ০৩ জুলাই, ২০২৪, ০৯:১১ পিএম

হারের ম্যাচে উজ্জ্বল মুস্তাফিজ, ব্যাটিং পাননি তাওহিদ

হার দিয়ে টুর্নামেন্ট শুরু করা ডাম্বুলা সিক্সার্স নিজেদের দ্বিতীয় ম্যাচেও হেরে গেছে। জাফনা কিংসের বিপক্ষে আগে ব্যাট করে ওপেনার কুশল পেরেরার সেঞ্চুরিতে ২ উইকেটে ১৯১ রান করে ডাম্বুলা। জবাব দিতে নেমে ইনিংসের শেষ বলে ৬ মেরে জয় পায় জাফনা। ৪ উইকেটের হারে এলপিএলের এবারের আসরে পয়েন্ট টেবিলের তলানিতেই পড়ে রইল মোহাম্মদ নবির দল।

 

দল হারলেও বল হাতে উজ্জ্বল ছিলেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। ৪ ওভারে ৩০ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। তবে ব্যাটিংয়ে সুযোগ পাননি বাংলাদেশি আরেক ক্রিকেটার তাওহিদ হৃদয়। ফিল্ডিংয়ে অবশ্য পয়েন্ট অঞ্চল থেকে সরাসরি থ্রোতে ধনঞ্জয়া ডি সিলভাবে রান আউট করেন তিনি।

 

পাল্লেকেলেতে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ডাম্বুলার। ইনিংসের চতুর্থ ওভারে দলীয় ১৮ রানের সময় আউট হন ওপেনার দানুসকা গুনাথিলাকা, ১১ বলে ৯ রানের তিনি। এরপর দ্বিতীয় উইকেটে নুয়ানিন্দু ফান্দার্দো সঙ্গে ১০৮ রানের জুটি গড়েন পেরেরা। নুয়ানিন্দু ফেরেন ৪০ রান করে।

এরপর মার্ক চাপম্যানের সঙ্গে অবিচ্ছেদ্য ৬৫ রানের জুটিতে সেঞ্চুরি তুলে নেন পেরেরা। ৫২ বলে ১০২ রানে অপরাজিত থাকেন তিনি। চাপম্যান অপরাজিত থাকেন ২৩ বলে ৩৩ রানে।

 

জবাব দিতে নেমে শুরুটা ভালো হয়নি জাফনার। পাওয়ার প্লেতে ৩৭ রান তুলতে ৩ উইকেট হারায় দলটি।

যেখানে নিজের প্রথম ওভার করতে এসে ওপেনার কুশল মেন্ডিসকে ফেরান মুস্তাফিজ। এরপর ইনিংসের ১৭তম ওভারে চারিথ আশালঙ্কাকে আউট করেন এই বাঁহাতি পেসার। মাঝে আভিস্কা ফান্দার্দোর ৩৪ বলে ৮০ ও আশালঙ্কার ৩৬ বলে ৫০ রানের ঝড়ে এলোমেলো হয়ে যায় ডাম্বুলার বোলিং বিভাগ। ইনিংসের ১৯তম ওভারে তাওহিদ অসাধারণ এক থ্রোতে ধনঞ্জয়াকে রান আউট করলেও হার এড়াতে পারনি ডাম্বুলা।