NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

রাগীব শাহরিয়ারের গিনেস ওয়ার্ল্ড রেকর্ড


খবর   প্রকাশিত:  ০৩ জুলাই, ২০২৪, ০৯:০২ পিএম

রাগীব শাহরিয়ারের গিনেস ওয়ার্ল্ড রেকর্ড

ফুটবলকে পায়ের পাতা দিয়ে ট্যাপ করে মিনিটে সর্বোচ্চ ২২০ বার স্পর্শ করে গিনেস ওয়াল্ড রেকর্ড গড়েছেন ঢাকা ঝালকাঠির নলছিটির রাগীব শাহরিয়ার অংকন। আগের রেকর্ড ছিলো ২১২ বার। মঙ্গলবার অংকন অফিসিয়ালি তাঁর এ অর্জনের সনদপত্র হাতে পেয়েছেন। এর আগে তাঁর এ কৃতিত্বের জন্য গত  ২০ ফেব্রæয়ারি গিনেস বুক অফ ওয়ার্ল্ড ওয়েবসাইটে তাঁর নাম অন্তর্ভুক্ত হয়।

 

অংকন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন ডিজঅর্ডারস বিভাগে স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র। তাঁর বাড়ি ঝালকাঠির নলছিটি শহরের হাই স্কুল সড়কে। তিনি নলছিটি প্রেস ক্লাব সভাপতি মো. এনায়েত করিমের ছেলে।

মেধাবী অংকনের এ ব্যতিক্রমি অর্জনে নলছিটিবাসী ও তাঁর সহপাঠীরা তাকে ফোনে ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন।

  এ ব্যাপারে রাগীব শাহরিয়ার অংকন বলেন, এ রেকর্ড গড়তে পারায় আমি অত্যন্ত খুশি। এজন্য আমি দীর্ঘদিন অনুশীলন করেছি। দৃঢ় প্রচেষ্টা ও অনুশীলনে অসম্ভবকেও সম্ভব করা যায়। আমি সকলের কাছে দোয়া কামনা করছি।

 

নলছিটি সরকারি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ইউনুস আলী খান বলেন, অংকন আমাদের বিদ্যালয়ে যখন পড়তো, খুবই মেধাবী ছিল। সে ঢাকা বিশ^বিদ্যালয়ে পড়ালেখার সুযোগ পেয়েছে। শুনেছি সে ফুটবলে ট্যাপ করে গিনেস ওয়াল্ড রেকর্ড গড়েছে, এতে আমি ওর শিক্ষক হিসেবে গর্বিত মনে করছি। অংকন আরো এগিয়ে যাবে, এমনটাই প্রত্যাশা।

অংকনের সহপাঠী ঢাকা বিশ^বিদ্যালয়ের ছাত্র রাইদ ইসলাম খান বলেন, অংকনকে দেখেছি যে কাজটিই করবে, তা খুবই মনযোগ দিয়ে করবে।

এ জন্যই সে সবক্ষেত্রে ভালো করে যাচ্ছে। অংকন আমাদের গর্বিত করেছে, সে বিশ^ রেকর্ড করায় আমরা আনন্দিত। তাঁর জন্য সবসময় শুভ কামনা রইলো। 

 

অংকনের বাবা সাংবাদিক এনায়েত করিম বলেন, আমার ছেলে গিনেস ওয়াল্ড রেকর্ড করায় পরিবারের সবাই খুশি। অংকন পড়ালেখার পাশাপাশি ফুটবল নিয়ে সবসময় বেশি সময় দিতো। সে ফুটবলকে ভালো করে রপ্ত করেছে বিধায় মিনিটে ২২০ বার পায়ে স্পর্শ করতে পেরেছে। এই কাজটা খুবই কঠিন, অংকন কঠিনকে ধারণ করেছে। আমরা ওর জন্য গর্বিত।