NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

সিলেটে সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ সাংবাদিক সবুর নিহত


খবর   প্রকাশিত:  ০৯ জুলাই, ২০২৪, ০৬:০৫ এএম

সিলেটে সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ সাংবাদিক সবুর নিহত

সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কে ট্রাক ও প্রাইভেট কার সংঘর্ষে সাংবাদিক আব্দুস সবুর ও তার স্ত্রী প্রাণ হারিয়েছেন। সোমবার (১ জুলাই) সন্ধ্যায় সিলেট ওসমানী বিমানবন্দর সংলগ্ন ধোপাগুল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- মৌলভীবাজারের জুড়ী উপজেলার বড়ধামাই গ্রামের আব্দুল মালেকের ছেলে আব্দুস সবুর মিয়া (২৭) ও তার স্ত্রী রাহেনা আক্তার (২২)। দুর্ঘটনায় আরো দুজন আহত হয়েছেন।

তাদেরকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের সবাই প্রাইভেট কারের যাত্রী ছিলেন।

 

সাংবাদিক আব্দুস সবুর জুড়ী অনলাইন প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও বিভিন্ন অনলাইন পত্রিকার জুড়ী প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন থেকে কাজ করছেন। সাংবাদিক আব্দুস সবুরের মৃত্যুতে জুড়ীর সাংবাদিক অঙ্গণসহ পুরো উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।

 

এদিকে সড়ক দুর্ঘটনার একদিন আগে মৃত্যুর বিষয় নিয়ে আব্দুস সবুর তার নিজের ব্যক্তিগত ফেসবুক টাইমলাইনে একটি ভিডিও পোস্ট করেন। তার এমন পোস্ট দেখে অনেকেই মন্তব্য করে বলছেন যে, কে জানত এই পোস্ট করার পর সবুর নিজেই সস্ত্রীক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাতেই হলো।

সিলেট এয়ারপোর্ট থানার ওসি মোহাম্মদ নুনু মিয়া গণমাধ্যমকে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। আর আহতদের উদ্ধার করে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।