NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

নিষিদ্ধ পাকিস্তানি ব্যবসায়ীর আমন্ত্রণে সাড়া দিয়ে বিতর্কের মুখে মাধুরী


খবর   প্রকাশিত:  ৩০ জুন, ২০২৪, ০১:৫৭ এএম

নিষিদ্ধ পাকিস্তানি ব্যবসায়ীর আমন্ত্রণে সাড়া দিয়ে বিতর্কের মুখে মাধুরী

জঙ্গি ঘনিষ্ঠতার অভিযোগে নিষিদ্ধ পাকিস্তানি এক ব্যবসায়ীর আমন্ত্রণে সাড়া দিয়ে বেশ তোপের মুখে পড়েছেন বলিউড ডিভা মাধুরী দীক্ষিত। পাকিস্তানী ব্যবসায়ী রেহান সিদ্দিকির আয়োজিত এক অনুষ্ঠানে অতিথি শিল্পী হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে মাধুরীর। প্রোমোটার ব্যবসায়ে যুক্ত রেহান সিদ্দিকির আইএসআইয়ের সঙ্গে যোগসূত্র থাকায় ভারতে নিষিদ্ধ তিনি। আর সেই ব্যক্তির সঙ্গেই কাজের সূত্রে জোট বেঁধে বিতর্কে জড়ালেন মাধুরী।

 

মাশাবালা ইন্ডিয়া’র প্রতিবেদন অনুসারে, নিষিদ্ধ রেহান বর্তমানে থাকেন হিউস্টনে। সেখানেই এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছেন তিনি। চলতি বছরের আগস্ট মাসেই টেক্সাসের হিউস্টন শহরে সেই অনুষ্ঠান রয়েছে। যেখানে যোগ দেওয়ার কথা মাধুরীর।

রাজনৈতিক ভাষ্যকার তথা কলামনিস্ট সুনন্দা বশিষ্ঠ সেই খবর শেয়ার করে তীব্র নিন্দা জানিয়েছেন। 

 

অনুষ্ঠানের পোস্টার পোস্ট করে সুনন্দা লিখেছেন, “দেখে হতবাক হচ্ছি যে পাকিস্তানী প্রোমোটার, ভারতীয় গোয়েন্দা সংস্থা যাকে খুঁজছে, যে ভারতে নিষিদ্ধ, হিউস্টনের ব্ল্যাকলিস্টেড ব্যবসায়ী এমনকী বলিউড তারকাদেরও তার সঙ্গে কাজ করা নিষিদ্ধ ঘোষণা হয়েছে, সেখানে মাধুরী ওই ব্যক্তির সঙ্গে কেন কাজ করছেন? অভিনেত্রী নিজে কিংবা তাঁর পরিবারের কি কেউ এই বিষয়ে আলোকপাত করতে পারবেন? আশা করি তিনি ওই অনুষ্ঠানে যোগ দেবেন না।”

সুনন্দা বশিষ্ঠের সেই পোস্ট ভাইরাল হতে সময় নেয়নি! নেটিজেনদের একাংশ সেই পোস্টে ক্ষোভ উগড়ে দিয়েছেন মাধুরীর বিরুদ্ধে। একবাক্যে সকলেই তাঁকে ভারতে নিষিদ্ধ জঙ্গিঘনিষ্ঠ রেহান সিদ্দিকির ওই অনুষ্ঠান বয়কট করার আর্জি জানিয়েছেন।

যদিও অভিনেত্রী এই বিষয়ে এখনও কোনওরকম প্রতিক্রিয়া জানাননি।