NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

ফাইনালের আগে বড় বিপদ, বিমানবন্দরে আটকা প্রোটিয়া ক্রিকেটাররা


খবর   প্রকাশিত:  ২৯ জুন, ২০২৪, ০৪:৫৪ পিএম

ফাইনালের আগে বড় বিপদ, বিমানবন্দরে আটকা প্রোটিয়া ক্রিকেটাররা

২৯ জুন শনিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। তার আগে বড় ধরনের বিপদে পড়তে হলো দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের। পরিবারসহ বিমানবন্দরে ছয় ঘণ্টা আটকে থাকলেন কুইন্টন ডি কক, এইডেন মার্করামরা। সঙ্গে আটকে থাকলেন ম্যাচ রেফারি, আম্পায়ারেরাও।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল হবে বার্বাডোজে। সেখানে যেতে গিয়েই বিমানবন্দরে ঝামেলায় পড়েন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। ফলে নির্ধারিত সময়ের ছয় ঘণ্টা পরে বার্বাডোজে পৌঁছান তারা।

 

এর আগে সেমিফাইনাল খেলতে নামার আগে বিমান সমস্যায় ৪ ঘণ্টা দেরি হয়েছিল আফগানিস্তানের। পর্যাপ্ত ঘুম হয়নি রশিদ খানদের। মাঠেও যার রেশ দেখা গেছে। দারুণ খেলে সেমিতে আসা আফগানরা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ৫৬ রানে অলআউট হয়ে ৯ উইকেটের হারে ছিটকে পড়ে টুর্নামেন্ট থেকে।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বার্বাডোজ বিমানবন্দরে একটি বিমানের অবতরণের সময় সমস্যা হয়। যার জেরে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের ত্রিনিদাদ বিমানবন্দরে অপেক্ষা করতে হয়।

 

দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা বিমানে উঠে পড়েছিলেন। কিন্তু পাইলট সেই সময় জানতে পারেন বার্বাডোজে সমস্যার কথা। সেই কারণে ত্রিনিদাদেই আটকে থাকে বিমান। বার্বাডোজে যে বিমানটির সমস্যা হয়েছিল, সেখানে কারও কোনও ক্ষতি হয়নি বলে জানিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ।

এবারের বিশ্বকাপে এর আগেও বিমানবিভ্রাট হয়েছে। আফগানিস্তান ছাড়াও সমস্যায় পড়তে হয়েছিল শ্রীলঙ্কাকে। গোটা রাত অপেক্ষা করতে হয়েছিল বিমানবন্দরে। তারা ফ্লোরিডা থেকে নিউইয়র্ক যাচ্ছিল।

 

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল হবে বার্বাডোজের ব্রিজটাউনের কিনসিংটন ওভালে। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু ম্যাচে শিরোপা লড়াইয়ে নামবে টুর্নামেন্টের দুই অপরাজিত দল দক্ষিণ আফ্রিকা এবং ভারত।