NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

টিমওয়ার্ক ছিল বলেই শতভাগ বিদ্যুতায়ন সম্ভব হয়েছে: নসরুল হামিদ


খবর   প্রকাশিত:  ২৯ জুন, ২০২৪, ০৩:৫৩ এএম

টিমওয়ার্ক ছিল বলেই শতভাগ বিদ্যুতায়ন সম্ভব হয়েছে: নসরুল হামিদ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, টিম ওয়ার্ক করলে যেকোন কঠিন কাজও সহজে করা যায়। বিদ্যুৎ বিভাগের সবার মধ্যে ভালো টিমওয়ার্ক ছিল বলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ সালের মধ্যে শতভাগ বিদ্যুতায়ন করা সম্ভব হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুন) বিদ্যুৎ ভবনে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি (এপিএ) অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে সংযুক্ত থেকে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

 

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টা এবং সবার নিরলস পরিশ্রমের মাধ্যমে বিদ্যুৎ বিভাগ ‘স্বাধীনতা পুরস্কার ২০২২’ অর্জন করেছে। তাছাড়া সাম্প্রতিক বছরগুলোতে এপিএ অর্জনেও বিদ্যুৎ বিভাগ প্রথম স্থান অধিকার করেছে। এই সাফল্যের পেছনে বিদ্যুৎ বিভাগের মনিটরিং বেশ প্রশংসনীয়। এসময় তিনি জ্বালানি বিভাগের সাম্প্রতিক সাফল্যকে সন্তোষজনক বলে উল্লেখ করেন।

 

বিদ্যুৎ ভবনের বিজয় হলে চুক্তি সাক্ষর অনুষ্ঠানে ১৬টি দপ্তর, সংস্থা এবং কোম্পানির সঙ্গে এপিএ স্বাক্ষরিত হয়।