NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

কানাডীয়দের লেবানন ছাড়ার আহ্বান


খবর   প্রকাশিত:  ২৬ জুন, ২০২৪, ০৯:১৩ পিএম

কানাডীয়দের লেবানন ছাড়ার আহ্বান

কানাডা মঙ্গলবার লেবাননে অবস্থান করা তাদের নাগরিকদের যখন সম্ভব দেশটি ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে। ওই অঞ্চলে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সহিংসতা বৃদ্ধির ঝুঁকির বিষয়ে সতর্ক করে এ আহ্বান জানানো হয়েছে।

কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি একটি বিবৃতিতে বাণিজ্যিক ফ্লাইট চালু থাকা অবস্থায় কানাডীয়দের চলে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে চলমান ও ক্রমবর্ধমান সহিংসতার কারণে লেবাননের নিরাপত্তা পরিস্থিতি ক্রমশ অস্থির ও অপ্রত্যাশিত হয়ে উঠছে।

কোনো সতর্কতা ছাড়াই (পরিস্থিতির) আরো অবনতি হতে পারে।’

 

তিনি আরো বলেন, ‘যদি সশস্ত্র সংঘাত তীব্র হয়’, তবে দেশটি ত্যাগ করা ও কানাডার জন্য দেশটিতে বসবাসকারী কয়েক হাজার কানাডীয়কে কনস্যুলার পরিষেবা প্রদান করা কঠিন হয়ে উঠতে পারে।

এ আহ্বানের মাধ্যমে অটোয়া কানাডীয়দের সরিয়ে নেওয়ার প্রস্তাব দিচ্ছে না। তবে একটি পরামর্শে লেবাননে ভ্রমণের বিরুদ্ধে সতর্ক করেছে।

 

ইসরায়েল ও লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র আন্দোলন হিজবুল্লাহর মধ্যে ক্রমবর্ধমান সংঘর্ষের মাঝে ওই অঞ্চলে উত্তেজনা বাড়ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তার বাহিনী গাজা যুদ্ধে সবচেয়ে তীব্র অংশ শেষ করে উত্তরের সীমান্তে মোতায়েনের জন্য প্রস্তুত হচ্ছে। যদিও তিনি এই পদক্ষেপকে প্রতিরক্ষামূলক হিসেবে চিত্রিত করেছেন।