NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

জরিপে যত পয়েন্টে এগিয়ে আছেন ট্রাম্প


খবর   প্রকাশিত:  ২৫ জুন, ২০২৪, ০৩:১৪ পিএম

জরিপে যত পয়েন্টে এগিয়ে আছেন ট্রাম্প

জনমত জারিপে দেখা গেছে, রিপাবলিকান দল প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এগিয়ে আছেন। এই জরিপে ২২ পয়েন্টে পিছিয়ে আছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। প্রায় পাঁচ মাস আগেও একটি জারিপে এমনটিই দেখা গেছে।

 

 

গত ৫ থেকে ২১ জুনে করা অ্যাক্টিভোট জনমত জরিপে দেখা গেছে, দুই হাজার ২৯ জন সম্ভাব্য স্বতন্ত্র ভোটার অংশ নিয়েছিলেন। সেই জরিপে ট্রাম্প ৬১ শতাংশ ভোট পেয়েছেন। যেখানে বাইডেন পেয়েছেন ৩৯ শতাংশ ভোট। 

বিভিন্ন জরিপ এখন পর্যন্ত দেখিয়েছে, ২০২০ সালের নির্বাচনের মতো এবারও হাড্ডাহাড্ডি লড়াই হবে।

কারণ বেশ কয়েকটি সমীক্ষায় এই দুই প্রার্থীই শক্ত অবস্থানে আছেন। এছাড়া একটি নতুন জরিপেও দেখা গেছে, ভোটারদের একটি গুরুত্বপূর্ণ অংশের ভোটে ট্রাম্প এগিয়ে রয়েছেন।

 

এই জরিপের বিষয়ে ইমেলের মাধ্যমে ট্রাম্প ও বাইডেনের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেছে নিউজউইক।

মে মাসে একটি পৃথক সমীক্ষার পর এই জরিপটি পরিচালনা করা হয়েছে।

ওই জরিপেও ট্রাম্পকে এগিয়ে রেখেছিলেন ভোটাররা। এনপিআর, পিবিএস, নিউজআওয়ার ও মারিস্টের পরিচালিত জাতীয় সমীক্ষায় অংশ নেওয়া ৫৪ শতাংশ স্বতন্ত্র ভোটার বলেছেন, ট্রাম্পকে সমর্থন করেন তারা। অন্যদিকে ৪২ শতাংশ বাইডেনকে চান।

 

কিন্তু জুন মাসে ওই ভোটারদের একটি জরিপে দেখা যায়, বাইডেনকে ৫০ শতাংশ স্বতন্ত্র ভোটাররা চান। আর ট্রাম্পকে ৪৮ শতাংশ।

বাকী দুই শতাংশ অনিশ্চিত।

 

যদিও জাতীয় নির্বাচনে তারা গুরুত্বপূর্ণ নাও হতে পারেন। তবে নির্বাচনের ফল সম্ভবত কয়েকটি অঙ্গরাজ্যের ওপর নির্ভর করবে। কারণ প্রেসিডেন্ট নির্বাচনের জয় পরাজয় ইলেক্টোরাল কলেজের ভোটের ওপর নির্ভর করে। যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইলেকটোরাল কলেজের মোট ভোটসংখ্যা ৫৩৮। প্রেসিডেন্ট নির্বাচিত হতে একজন প্রার্থীকে ২৭০টি ইলেকটোরাল কলেজের ভোট পেতে হয়। অর্থ্যাৎ জরিপের ভোটে জয়লাভ করে লাভ নেই।