NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

প্রেম শেষ, আর চাই না: মিথিলা


খবর   প্রকাশিত:  ২৫ জুন, ২০২৪, ০৭:১৬ এএম

প্রেম শেষ, আর চাই না: মিথিলা

দেশের বিনোদন মাধ্যমের জনপ্রিয় মুখ রাফিয়াথ রশিদ মিথিলা। তবে এখন তিনি সরব হয়েছেন পশ্চিমবঙ্গেও। দুই দেশের নানা ধরনের কনটেন্টে দেখা যায় তাকে। কিছুদিন আগে বাজি নামে একটি ওয়েব সিরিজ করেছেন।

সেই সিরিজে অভিনয় নিয়েও কম জল ঘোলা হয়নি। কারণ সেই সিরিজে অভিনয় করেছেন তার প্রাক্তন স্বামী ও অভিনেতা তাহসান খান।

 

একই সিরিজে দুই তারকার অভিনয় যখন আলোচনায়, আর সেই সময়ই প্রকাশ্যে এল একটি রহস্য। অভিনেত্রী মিথিলার নাকি ‘লাভ স্টোরি’তে অরুচি।

 

সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি। একসময় ঢাকাই শোবিজে প্রেমের দৃশ্যে দেখা গেছে তাকে। তাহলে এখন কি ভেবেচিন্তেই সেই ‘লাভ স্টোরি’ এড়িয়ে যাচ্ছেন এ অভিনেত্রী।

এমন প্রশ্নের জবাবে মিথিলা বলেন, হ্যাঁ, হয়ে গেছে।

প্রেম শেষ, আর চাই না। আর এ কথাটি বলেই হেসে দেন তিনি। এরপরই জানান, প্রেমিকার চরিত্রে অনেক অভিনয় করেছেন।

 

মিথিলা মনে করেন, এটা হয়তো তাকে ‘গার্ল নেক্সট ডোর বা পাশের বাড়ির মেয়ে’র মতো দেখতে বলে। তবে এখন আর এসব চরিত্র টানে না তাকে।

এ জন্যই গতানুগতিক প্রেমের গল্প এড়িয়ে যাচ্ছেন এ অভিনেত্রী।

 

তিনি বলেন, প্রেমের গল্পে অভিনয় করতে চাই, তবে তা ইন্টারেস্টিং গল্প হতে হবে। আবার গল্পে আমার চরিত্রও ব্যতিক্রম হতে হবে। পাশের বাড়ির মেয়ের বাইরে ভিন্ন কিছু... তবেই করব।

প্রসঙ্গত, এরইমধ্যে শিশুতোষ সিনেমা ‘নুলিয়াছড়ির সোনার পাহাড়’র শুটিং শেষ করেছেন মিথিলা। পাশাপাশি মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘জলে জ্বলে তারা’।