NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

বিয়ে না করায় প্রেমিকের ঘরে ফাঁস নিলেন প্রেমিকা


খবর   প্রকাশিত:  ০৩ জুলাই, ২০২৪, ০৪:০৩ এএম

বিয়ে না করায় প্রেমিকের ঘরে ফাঁস নিলেন প্রেমিকা

টাঙ্গাইলের কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৪ দিন অবস্থান করেছিলেন শান্তা আক্তার (২৩)। কিন্তু মন গলেনি প্রেমিক সোহাগের। তাই কোনো উপায় না পেয়ে আত্মহত্যা করলেন শান্তা। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার খালুয়াবাড়ী এলাকায় প্রেমিক সোহাগের ঘরে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন তিনি।

 

 

এদিকে সোহাগ পলাতক থাকলেও তার মা ছোবুরা বেগম ও বাবা নুরুল ইসলামকে আটক করেছে পুলিশ। শান্তার বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার অলুয়া গ্রামে। তার বাবার নাম মোখলেছুর রহমান। শান্তার একটি পুত্র সন্তান রয়েছে।


 
জানা যায়, এক বছর আগে মোবাইলে সোহাগের সঙ্গে পরিচয় হয় শান্তার। এরপর থেকে মোবাইল ফোনে প্রতিনিয়ত কথা বলতেন তারা। এক পর্যায়ে তাদের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। স্বামী-স্ত্রী পরিচয়ে বিভিন্ন স্থানে ঘুরতে যান তারা।
এ সময় বিয়ের প্রলোভনে একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হন দুজন। এর মধ্যে বিয়ের জন্য সোহাগকে চাপ দেন দিলে নানা টালবাহানা শুরু করেন। বিষয়টি স্থানীয় মাতবর ও গণ্যমান্য ব্যক্তিদের জানালেও কোনো প্রতিকার পাননি শান্তা। এতে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। পরে বিয়ের দাবিতে চার দিন ধরে সোহাগের বাড়িতে অবস্থান করছিলেন তিনি।

 

কিন্তু সোহাগ বিয়ে না করে উল্টো পালিয়ে যায়। এতে কোনো উপায় না পেয়ে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রেমিক সোহাগের ঘরে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। 

কালিহাতী থানার উপপরিদর্শক (এসআই) মিন্টু চন্দ্র ঘোষ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়। নিহতের স্বজনদের জানানো হয়েছে।  এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।