NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শেখ হাসিনার বৈঠক


খবর   প্রকাশিত:  ২২ জুন, ২০২৪, ০৮:৩৯ পিএম

ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শেখ হাসিনার বৈঠক

নয়াদিল্লি সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।  

শুক্রবার (২১ জুন) নয়াদিল্লির হোটেল তাজ প্যালেসে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।

বৈঠকের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ নিজের অ্যাকাউন্টে ড. জয়শঙ্কর লিখেছেন, ‘আজ সন্ধ্যায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে পেরে আনন্দিত। ভারতে তাঁর রাষ্ট্রীয় সফর আমাদের ঘনিষ্ঠ ও চিরস্থায়ী সম্পর্কের বিষয়টিকেই নির্দেশ করে।

আমাদের বিশেষ অংশীদারত্বের আরো উন্নয়নে তাঁর নির্দেশনার প্রশংসা করি। ’

 


 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার (২১ জুন) দুপুরে দ্বিপক্ষীয় সফরে নয়াদিল্লি যান। তাঁকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট শুক্রবার দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। ফ্লাইটটি স্থানীয় সময় বিকেল ৩টা ২৯ মিনিটে নয়াদিল্লির পালাম বিমানবন্দরে অবতরণ করে।

 

প্রধানমন্ত্রীর উপপ্রেসসচিব এম এম ইমরুল কায়েস জানিয়েছেন, গুরুত্বপূর্ণ এ দ্বিপক্ষীয় সফর উপলক্ষে ২১ থেকে ২২ জুন ভারতে অবস্থান করবেন প্রধানমন্ত্রী।


 

সফরে গুরুত্ব পাবে অর্থনৈতিক সংকট উত্তরণে পারস্পরিক সহযোগিতা এবং আঞ্চলিক নিরাপত্তার বিষয়টি। পাশাপাশি আলোচনায় থাকবে ঋণ সহায়তা, সীমান্ত হত্যা ও তিস্তার পানি বণ্টন চুক্তির মতো অমীমাংসিত ইস্যুগুলো। সফরকালে উভয় দেশের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারে বেশ কিছু চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে।

এ ছাড়া একটি সম্ভাব্য বাণিজ্য চুক্তির বিষয়ে আলোচনা হতে পারে।