NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

ওয়েস্ট ইন্ডিজের ছক্কা–বৃষ্টিতে উড়ে গেল যুক্তরাষ্ট্র


খবর   প্রকাশিত:  ২২ জুন, ২০২৪, ০৩:১০ পিএম

ওয়েস্ট ইন্ডিজের ছক্কা–বৃষ্টিতে উড়ে গেল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৯ উইকেটের জয়ে সেমিফাইনালে ওঠার দৌড়ে টিকে রইল ওয়েস্ট ইন্ডিজ। সুপার এইটে টানা দুই হারে যুক্তরাষ্ট্রের বিদায় প্রায় নিশ্চিত হয়ে গেল।

শনিবার (২২ জুন) বার্বাডোজে  কেনসিংটন ওভালে যুক্তরাষ্ট্রকে ৯ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। যুক্তরাষ্ট্রের দেয়া ১২৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১০ ওভার ৫ বলেই জয়ের বন্দরে পৌঁছে যায় ক্যারিবীয়রা।

 

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি যুক্তরাষ্ট্রের। ইনিংসের দ্বিতীয় ওভারেই ২ রানে স্টিভেন টেইলরকে সাজঘরে ফেরান রাসেল। দ্বিতীয় উইকেটে আন্দ্রিস গাউস ও নিতিশ কুমারের আগ্রাসী ব্যাটিংয়ে পাওয়ারপ্লের ৬ ওভারে আর কোনো উইকেট না হারিয়ে ৪৮ রান সংগ্রহ করে যুক্তরাষ্ট্র। তবে নিতিশকে ফিরিয়ে এই জুটি ভাঙ্গেন মোটি।

ফেরার আগে ১৯ বলে ২ চারের মারে ২০ রান করেন নিতিশ। এরপর ব্যাটিং বিপর্যয়ে পড়ে যুক্তরাষ্ট্র। ইনিংসের সর্বোচ্চ রান সংগ্রাহক গাউসও ১৬ বলে ২৯ রানে আলজারি জোসেফের বলে ফেরেন। ৫ রানের মাথায় ফেরেন অধিনায়ক অ্যারন জোন্সও।
মুলত মিডল-অর্ডার গুড়িয়ে দেন চেজ। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি যুক্তরাষ্ট্র। শেষ দিকে আলি খানের ক্যামিওর পরেও ১ বল বাকি থাকতেই ১২৮ রানে গুটিয়ে যায় যুক্তরাষ্ট্র।

 


পরে ওই রান তাড়া করতে নেমে স্রেফ ১০ ওভার ৫ বলই দরকার হয় ওয়েস্ট ইন্ডিজের। উদ্বোধনী জুটিতে ৬৭ রান করে ক্যারিবীয়রা।


১৪ বল খেলা ১৫ রান করা জনসন চার্লস হারম্রিত সিংয়ের বলে ক্যাচ তুলে দেন। তবে আরেকপ্রান্তে ঠিকই ঝড় তোলেন পাঁজরের চোটে  ছিটকে পড়া ব্র্যান্ডন কিংয়ের জায়গায় খেলতে নামা শাই হোপ। ৪ চার ও ৮ ছক্কায় ৩৯ বলে ৮২ রান করেন তিনি। তার সঙ্গী হয়ে তিনে আসা নিকোলাস পুরানও ১২ বলে ১ চার ও ৩ ছক্কায় ২৭ রান করেন। সহজ জয় পায় ওয়েস্ট ইন্ডিজ।