NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

হিন্দিতে মুক্তি পেলো সুমন ফারুকের ‘সুলতানপুর’!


খবর   প্রকাশিত:  ২০ জুন, ২০২৪, ১০:৩৪ এএম

হিন্দিতে মুক্তি পেলো সুমন ফারুকের ‘সুলতানপুর’!

গতবছরের ২ জুন দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সৈকত নাসির পরিচালিত পলিটিক্যাল থ্রিলার সিনেমা ‘সুলতানপুর’। দুই দেশের সীমান্তবর্তী একটি এলাকার রোমাঞ্চকর গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। এর পরতে পরতে রয়েছে উত্তেজনা। সীমান্ত মানেই বহু সংস্কৃতির মেলবন্ধন। বিচিত্র বাণিজ্যের মেঘ ওড়ে এই অঞ্চলের আকাশে-বাতাসে।

সীমান্ত এলাকার চোরাচালান, বাটপারি, ক্ষমতার বড়াই, মাদক পাচারসহ এমন আরও অনেক বিষয় সামনে রেখে সিনেমাটি নির্মাণ করেছেন বাংলা সিনেমার আলোচিত নির্মাতা সৈকত নাসির। এ নির্মাতা রহস্য, রোমাঞ্চ আর এক অচেনা জগতের কৌতূহলী ঘ্রাণ ছড়িয়েছে সিনেমাটির মাধ্যমে।

 

সিনেমাটিতে একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন নবাগত অভিনেতা সুমন ফারুক। এতে তার বিপরীতে দেখা গেছে অধরা খানকে। শুধু সুমন ফারুক আর অধরাই নন, সিনেমাটিতে আরও এক ঝাঁক অভিনেতা-অভিনেত্রীকে দেখা গেছে অভিনয় করতে। এই তালিকায় আছেন আশীষ খন্দকার, সাঞ্জু জন, রাশেদ মামুন অপু, মৌমিতা মৌ, শাহিন মৃধারা।

 

দেশে মুক্তির এক বছর পর ‘সুলতানপুর’ নিয়ে আরও এক সুখবর দিলেন সৈকত নাসির। নির্মাতা জানিয়েছেন, ‘সুলতানপুর’ দেশে মুক্তির পর থেকেই ভারতের বেশ কয়েকটি বড় প্রযোজনা সংস্থা থেকে হিন্দি ভাষায় মুক্তির লক্ষে আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। অবশেষে ভারতের স্বনামধন্য অনলাইন প্ল্যাটফর্ম ‘আল্ট্রার’র সঙ্গে চুক্তি হয়েছে। এরইমধ্যে হিন্দি ভাষায় ‘সুলতানপুর’ ডাবিং করে ‘আল্ট্রার’য় স্ক্রীনিংও করা হয়েছে।’

হিন্দিতে মুক্তি পেলো সুমন ফারুকের ‘সুলতানপুর’!

এ নির্মাতা আরও জানিয়েছেন, ‘শুধু হিন্দি ভাষায়ই নয়, অচিরেই সুমন ফারুকদের ‘সুলতানপুর’ মুক্তি পাবে চায়নিজ ভাষায়ও। এরই মধ্যে চায়নার নামকরা একটি কোম্পানির সঙ্গে চূড়ান্ত আলাপও সম্পন্ন হয়েছে।’ সব কিছু ঠিক থাকলে শিগগিরই সুখবরটি দিতে পারবেন এই নির্মাতা।

 

শুধু কি ‘সুলতানপুর’? না, এই নির্মিত আরও বেশ কয়েকটি সিনেমা এরইমধ্যে হিন্দি ভাষায় ডাবিং শেষে স্ক্রীনিং হয়েছে ভারতের নামজাদা কয়েকটি অনলাইন প্ল্যাটফর্মে। সেই তথ্যও গণমাধ্যমে অকপটেই স্বীকার করেছেন সৈকত। জানিয়েছেন, এরই মধ্যে তার নির্মিত আদর আজাদ ও শবনম বুবলী অভিনয় ‘তালাশ’ সিনেমাটিও হিন্দি ভাষায় স্ক্রীনিং হয়েছে। নির্মাতার আরও বেশ কয়েকটি সিনেমা রয়েছে স্ক্রীনিংয়ের অপেক্ষায়।

হিন্দিতে ‘সুলতানপুর’ উপভোগ করা যাবে এ লিঙ্কে:

www.youtube.com