NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

গ্রুপ পর্বের ম্যাচগুলোতে অনিশ্চিত এমবাপে


খবর   প্রকাশিত:  ২২ জুন, ২০২৪, ০৩:১০ পিএম

গ্রুপ পর্বের ম্যাচগুলোতে অনিশ্চিত এমবাপে

ইউরো টুর্নামেন্টে এখন পর্যন্ত কোনো গোল করতে পারেননি সময়ের অন্যতম সেরা ফুটবলার কিলিয়ান এমবাপে। সেই সময়টা আরো দীর্ঘ হতে চললো তার।

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে হেডে গোল করতে গিয়ে প্রতিপক্ষের ফুটবলারের কাধের সঙ্গে সংঘর্ষ হয়ে নাক ফেটে যায় এমবাপের। এতে করে মাঠেই রক্তাক্ত হন তিনি।

 

পরবর্তীতে তাকে হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ইউরোতে অস্ত্রপাচার ছাড়াই মুখোশ পরে খেলতে হবে তাকে। তবে টুর্নামেন্ট শেষে ঠিকই অস্ত্রপাচার করতে হবে ফরাসি বিশ্বকাপজয়ী এর তারকাকে।

এমতাবস্থায় শঙ্কা জেগেছে, এমবাপের পরের ম্যাচগুলো খেলা নিয়ে। অস্ট্রিয়ার বিপক্ষে জেতায় অনেকটাই এগিয়ে রয়েছে ফ্রান্স। তাই এমবাপেকে নিয়ে ঝুঁকি নিতে চান না কোচ দিদিয়ের দেশম।

 

এজন্য গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোতে এমবাপেকে বিশ্রামে রাখতে চান দেশম। শেষ ষোলোর ম্যাচ থেকেই মাঠে দেখা যাবে এমবাপেকে, এমনটাই ধারণা করছেন সবাই। জুনের ২৯ তারিখ থেকে শুরু হবে শেষ ষোলোর লড়াই।