NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

তাপপ্রবাহে দিল্লিতে ২ দিনে ৫ মৃত্যু, লাইফ সাপোর্টে ১২


খবর   প্রকাশিত:  ২০ জুন, ২০২৪, ০১:২৮ এএম

তাপপ্রবাহে দিল্লিতে ২ দিনে ৫ মৃত্যু, লাইফ সাপোর্টে ১২

তাপপ্রবাহ থামার কোনো লক্ষণই নেই ভারতের দিল্লিতে। গরমের জেরে অসুস্থ হয়ে দুই দিনে মৃত্যু হয়েছে পাঁচজনের। রামমনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি আরো ১২ জন। তাদের সবাইকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

এ ছাড়া হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে রাজধানীর অন্য হাসপাতালগুলোতেও ভর্তির সংখ্যা বাড়ছে। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

 

এক সরকারি হাসপাতালের সুপার ডা. অজয় শুক্লর বরাত দিয়ে গণমাধ্যমটি বলেছে, হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছে ২২ জন। পাঁচজনের মৃত্যু হয়েছে।

১২-১৩ জনকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। হিট স্ট্রোকে মৃত্যুর সংখ্যা বাড়ছে। ইতিমধ্যে ৬০-৭০ শতাংশ বেড়েছে।

 

শুক্ল বলেন, ‘যদি এই ধরনের কোনো রোগীকে হাসপাতালে দেরিতে আনা হয়, একের পর এক অঙ্গ বিকল হতে শুরু করবে।

এই বিষয়ে সচেতনতার অভাব রয়েছে। তা ছাড়াও হিট স্ট্রোকের লক্ষণগুলো অনেক সময় ঠিকভাবে ধরতে পারেন না অনেকে। ফলে বিপত্তি আরো বাড়ে।’

 

অন্যদিকে আবহাওয়া ভবন জানিয়েছে, এখনই এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া যাবে না। উত্তর ভারতের বেশির ভাগ অংশে তাপপ্রবাহ চলবে আগামী ২৪ ঘণ্টা।

তারপর পরিস্থিতি কিছুটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। এক মাসেরও বেশি সময় ধরে গরমে পুড়ছে দিল্লিসহ উত্তর ভারতের একাংশ। শুধু গরমই নয়, তার সঙ্গে পাল্লা দিয়ে চলছে তাপপ্রবাহ। দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশের কোথাও কোথাও তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। এই পরিস্থিতিতে গরমে অসুস্থ হওয়ার সংখ্যাও বাড়ছে। হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুও হয়েছে অনেকের।