NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

বাগদান সেরেছেন চমক, বিয়ে কবে?


খবর   প্রকাশিত:  ২০ জুন, ২০২৪, ০৫:২৩ এএম

বাগদান সেরেছেন চমক, বিয়ে কবে?

ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। নিয়মিত অভিনয় করেন। ঈদে প্রচারিত হবে তার বেশ কয়েকটি নাটক।

এবার জানালেন বিয়ের খবর।

এরইমধ্যে বাগদান সেরেছেন তিনি। সম্প্রতি নিজের পছন্দের মানুষটির সঙ্গে আংটিবদল হয়েছে তার। বিশেষ দিনের স্থিরচিত্র নিজের ফেসবুকে প্রকাশ করে এমনটা নিজেই জানিয়েছেন অভিনেত্রী।

 

ছবিতে দেখা গেছে, লাল শাড়ি ও লাল পাঞ্জাবিতে সেজেছেন চমক ও তার হবু স্বামী।

শুধু তা–ই নয়, দুজনের হাতে পরা ছিল বিশেষ দিনের আংটিও।

 

ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘বন্ধুরা, আমরা একে অপরের প্রেমে পড়েছি! আমাদের স্বর্গীয় ভালোবাসা আর তোমাদের প্রার্থনায় আমরা আনুষ্ঠানিকভাবে আংটি বদল করেছি। শিগগিরই আমরা বিয়ে করতে যাচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন।

 

বাগদান সারলেও কবে বিয়ে করতে যাচ্ছেন সে বিষয়ে কিছুই জানান নি চমক। তাছাড়া পাত্র কে বা তার সঙ্গে কবে থেকে পরিচয় সে বিষয়েও কিছু জানা যায়নি।

তবে ফেসবুকে ঈদের আগে তিনি দেশের বাইরে যাওয়া ছবিপোস্ট করেছেন। ধারণা করা হয়েছে তিনি শ্রীলংকা গিয়েছেন। দেশের বাইরে বেড়ানোর ছবিও পোস্ট করছেন তিনি।

বিয়ের বিষয়ে জানতে তার সঙ্গে ফেসবুক ম্যাসেঞ্জারে যোগাযোগ করা হলে সাড়া দেননি।

 

উল্লেখ্য, ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন রুকাইয়া জাহান চমক।  এরপর ২০২০ সালে অভিনয় শুরু করেন। তার উল্লেখযোগ্য নাটক ও সিরিজ হলো ‘হায়দার’, ‘হাউস নং ৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’, ‘ভাইরাল হ্যাজব্যান্ড’।