NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

বেলজিয়ামকে হারিয়ে অঘটনের জন্ম দিল স্লোভাকিয়া


খবর   প্রকাশিত:  ১৮ জুন, ২০২৪, ০৩:৩৬ পিএম

বেলজিয়ামকে হারিয়ে অঘটনের জন্ম দিল স্লোভাকিয়া

শক্তিশালী বেলজিয়ামকে হারিয়ে ইউরো যাত্রা শুরু করেছে স্লোভাকিয়া। ‘ই’ গ্রুপে ১-০ গোলে হেরে ইউরো মিশনের শুরুতেই হোচট খেলো ব্রুইনা- লুকাকোরা।

এবারের ইউরো চ্যাম্পিয়নশিপের প্রথম অঘটনের জন্ম দিলো স্লোভাকিয়া। ফিফা র‍্যাংকিংয়ে তিনে থাকা বেলজিয়ামের এই ম্যাচে জয়টা অনেকাংশেই নিশ্চিত বলে ধরে রেখেছিল ফুটবলবোদ্ধারা।

সে লক্ষ্যে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে বেলজিয়াম। তবে প্রথমার্ধের ৭মিনিটে স্লোভাকিয়ার উইঙ্গার ইভান শ্রানচের গোলে পিছিয়ে পড়ে বেলজিয়াম। প্রথমার্ধে ১ গোলে পিছিয়ে পড়া বেলজিয়াম দ্বিতীয়ার্ধেও কোনো গোল শোধ করতে পারেনি। বেশ কয়েকবার গোল বাতিল হওয়ায় স্লোভাকিয়ার বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে হারতে হলো লুকাকু-কেভিন ডি ব্রুইনাদের।

 

বেলজিয়াম কেবল নিজেদেরকে দোষারোপ করতে পারে এই হারের জন্য। গোল হজমের পর গোলের সুযোগ তৈরি করেও কখনো স্ট্রাইকারদের ব্যর্থতায় আবার কখনো ভিএআর কিংবা অফসাইডের কারণে কপাল পুড়েছে বেলজিয়ামের। শেষ পর্যন্ত তাদের দেখতে হলো মুদ্রার উল্টো পিঠ।