NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

তানজিম-মুস্তাফিজ জাদুতে সুপার এইটে বাংলাদেশ


খবর   প্রকাশিত:  ১৭ জুন, ২০২৪, ১০:৪৫ পিএম

তানজিম-মুস্তাফিজ জাদুতে সুপার এইটে বাংলাদেশ

নেপালকে ২১ রানে হারিয়ে সুপার এইট নিশ্চিত করল বাংলাদেশ। ১০৭ রানের টার্গেট ছুড়ে দিয়ে নেপালকে ৮৫ রানে আটকে দেয় টাইগাররা।

সোমবার (১৭ জুন) টস হেরে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে সব উইকেট হারিয়ে ১০৬ রানের সংগ্রহ করে বাংলাদেশ।

নেপালের বিপক্ষে ইনিংসের প্রথম বলেই বোলার সোমপাল কামিকে ক্যাচ দিয়ে ফিরেন তানজিদ তামিম।

এরপর ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারে দীপেন্দ্র সিংয়ের বলে বোল্ড হয়ে ফেরেন শান্ত। এতে দুই ওভারেই ২ উইকেট হারায় বাংলাদেশ। ইনিংসের পঞ্চম ওভারেই লিটন দাসের উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। তানজিদ, শান্ত, লিটনের পর প্যাভিলিয়নে ফেরেন হৃদয়ও।
এতে পাওয়ার প্লেতেই ৪ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ।

 

একের পর এক উইকেট হারাতে হারাতে শেষ পর্যন্ত ৭৫ রানে ৮ উইকেট পড়ে যায় বাংলাদেশের। সেখান থেকে রিশাদের ৭ বলে ১৩ এবং তাসকিনের অপরাজিত ১৫ বলে ১২ রানের কল্যাণে ১০০ পার করে বাংলাদেশ। সর্বোচ্চ ১৭ রান আসে সাকিব আল হাসানের ব্যাট থেকে।

মাহমুদ উল্লাহ করেন ১৩ রান।

 

সোমপাল কামি, দীপেন্দ্র সিং, রোহিত ও লামিচানে ২টি করে উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নামা নেপালের ইনিংসের তৃতীয় ওভারে জোড়া আঘাত হানেন তানজিম সাকিব। পঞ্চম ও ষষ্ঠ ওভারে পরপর দুই ওভারে উইকেট হারানো নেপাল পাওয়ারপ্লেতে হারায় ৪ উইকেট। সপ্তম ওভারে তানজিম সাকিব চতুর্থ শিকার করেন।

২৬ রানে ৫ উইকেট হারানো নেপালের ষষ্ঠ উইকেটের পতন হয় ৭৮ রানে। ৫২ রানের পার্টনারশিপ করেন দীপেন্দ্র সিং ও কুশল মাল্লা। তবে বেশি দূর যেতে পারেনি নেপাল। ৮৫ রানে অল আউট হয় তারা।

 

বাংলাদেশের হয়ে ৪ ওভারে ৭ রান দিয়ে দুই মেডেনসহ ৪ উইকেট নেন তানজিম সাকিব। ৩ উইকেট শিকার করেন মুস্তাফিজ। শেষ ২ বলে ২ উইকেট নেন সাকিব আল হাসান।