NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

ঈদের আগেই ঈদের নাটক, দেখে ‘কাঁদছে’ দর্শক


খবর   প্রকাশিত:  ১৮ জুন, ২০২৪, ০৭:৩৯ পিএম

ঈদের আগেই ঈদের নাটক, দেখে ‘কাঁদছে’ দর্শক

ঈদের দুই দিন আগেই ইউটিউবে মুক্তি দেওয়া হয়েছে ঈদের নাটক ‘মাস্তান’। মুক্তির পর থেকেই নাটকটি দারুণভাবে গ্রহণ করেছে দর্শক। গতকাল মুক্তির পর থেকে নাটকটি দেখে দর্শকরা আবেগে ভাসছেন। ফেসবুক আর ইউটিউবে মন্তব্যের ঘরে চলছে যেন কান্নার রোল।

কারণ, বিশেষ এই নাটকটি নির্মিত হয়েছে কোরবানির ঈদ এবং একটি গৃহপালিত আদরের গরুকে ঘিরে। গরুটির নাম মাস্তান। এই মাস্তানকে ঘিরেই এগিয়েছে পুরো নাটকের গল্প। তবে শুধু গরু নয়, নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহানও।
তার সঙ্গেই অভিনয় করেছে তার গরু মাস্তান। নাটকটির মাধ্যমে মুশফিক আর ফারহান ও তার পালিত গরু দর্শকদের কাঁদাচ্ছে ও ভাবাচ্ছে। 

 

আব্রাহাম তামিমের গল্প, চিত্রনাট্য ও সংলাপে ‘মাস্তান’ নির্মাণ করেছেন রুবেল আনুশ। ঈদ উপলক্ষে ১৫ জুন দুপুরে মুক্তি পেয়েছে সিএমভির ইউটিউব চ্যানেলে।

 

নাটকটি দেখে রমজান হোসেন নামের এক দর্শক ইউটিউবের কমেন্টের ঘরে লিখেছেন, ‘মনের অজান্তে চোখ বেয়ে পানি পড়ছে কখন জানি না। আসলে আমাদের মতো মধ্যবিত্তদের ওই একটা পশুকে নিয়ে একরাশ স্বপ্ন থাকে, থাকে অফুরন্ত ভালোবাসা। কিন্তু আমরা তো মধ্যবিত্ত, অর্থের বিনিময়ে ভালোবাসা যে বিক্রয় করে দিতে হয়।’

জান্নাত আক্তার লিখেছেন, ‘নাটকটা খুবই সুন্দর ছিল। মন ছুঁয়ে গেল এমন নাটক দেখে।

কোরবানির সময় এ রকম লাখ লাখ মানুষ কান্নায় ভেঙে পড়ে প্রিয় পশুর মায়ায়।’

 

আরেকজন দর্শক লিখেছেন, ‘বলার ভাষা নেই-  ফারহান ভাই আপনি সত্যি অসাধারণ একজন মানুষ। আপনাকে নিয়ে লেখা শেষ হবে না। একটা প্রাণীকে কষ্ট করে খাওয়ানো, গোসল করানো, কিন্তু তাকে একসময় বিক্রি করে দিতে হয় কিছু অভাবের জন্য। সত্যি ভাই, পৃথিবীতে কোনো কিছু চিরস্থায়ী নয়। এই দুনিয়ার মোহমায়া থেকে সব ছেড়ে যায় এবং ছেড়ে দিতে হয়। আপনার নাটকটি দেখে আমি কান্না ধরে রাখতে পারিনি।’

দর্শক আলিম খান লিখেছেন, ‘নাটকের শেষ ১০ মিনিট শুধু চোখ দিয়ে পানি বের হইছে। আসলে যারা গরু ভালোভাসে, তারাই বুঝবে এই নাটকের মহত্ত্ব কতটা।’

নাটকটি মুক্তির ২৪ ঘণ্টায় প্রায় দেড় মিলিয়ন ভিউ অতিক্রম করেছে। হু হু করে বাড়ছে নাটকটির ভিউ।

 ‘মাস্তান’ মুক্তির পর দারুণ সাড়া পাচ্ছে সংশ্লিষ্টরা। বেশ উচ্ছ্বসিত অভিনেতা মুশফিক। তিনি বলেন, ‘এটা আমার জন্য গুড ওপেনিং বলা যেতে পারে। এই ঈদের প্রথম কাজটি প্রকাশ হলো। আশাতীত সাড়া পাচ্ছি। নাটকে আমি যেমন মাস্তানের জন্য কেঁদেছি, এখন দর্শকরা কাঁদছে আমাদের দুজনের জন্যই। প্রচুর টেক্সট ও ফোন পাচ্ছি। ধন্যবাদ জানাই নাটকটির নির্মাতা-প্রযোজক-স্ক্রিপ্টরাইটারসহ সবার প্রতি।’ 

মুশফিক আর ফারহান ছাড়াও ‘মাস্তান’-এ অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি, মনিরা মিঠু, সমু চৌধুরী প্রমুখ।