NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

হারলেও যে সমীকরণে সুপার এইটে যাবে বাংলাদেশ


খবর   প্রকাশিত:  ১৭ জুন, ২০২৪, ১০:৪৫ পিএম

হারলেও যে সমীকরণে সুপার এইটে যাবে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে সাতটি দলের সুপার এইটে খেলা ইতোমধ্যেই নিশ্চিত হয়েছে। বাকি আছে একটি দল। দৌড়ে আছে বাংলাদেশ ও নেদারল্যান্ড। সুপার এইটে উঠতে বাংলাদেশ খেলবে নেপালের বিপক্ষে এবং নেদারল্যান্ডের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

যে সমীকরণে বাংলাদেশ ও নেদারল্যান্ডের যেকোনো এক দলের সুপার এইট নিশ্চিত হবে।

 

‘ডি’গ্রুপের ম্যাচে আগামীকাল সোমবার (১৭ জুন) ভোরে সেন্ট ভিনসেন্টে বাংলাদেশ মাঠে নামবে নেপালের বিপক্ষে। দিনের অন্য ম্যাচে লঙ্কানদের বিপক্ষে লড়াই করবে নেদারল্যান্ড। এই গ্রুপ থেকে আগেই সুপার এইট নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা।

বাদ পড়েছে শ্রীলঙ্কা ও নেপাল।

 

৩ ম্যাচ খেলে বাংলাদেশের পয়েন্ট ৪, সমান ম্যাচে ডাচদের সংগ্রহ ২ পয়েন্ট। নেপালের বিপক্ষে বাংলাদেশ জিতলে কোনো সমীকরণ ছাড়াই সুপার এইট খেলবে শান্তর দল। আর যদি হেরে যায় তাহলে তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা নেদারল্যান্ডের ম্যাচের দিকে।

 

শ্রীলঙ্কা জিতে গেলে সুপার এইটের দৌড় থেকে বাদ পড়বে ডাচরা। তবে নেদারল্যান্ড জিতলে নেট রানরেটের সমীকরণে যে এগিয়ে থাকবে সেই জায়গা পাবে শেষ আটে। তবে টাইগারদের নেট রানরেট এখন ০.৪৭৮। নেদারল্যান্ডসের নেট রানরেট -০.৪০৮। শেষ ম্যাচে তাই নেদারল্যান্ডসকে বেশ বড় ব্যবধানেই জয় পেতে হবে বা বাংলাদেশকে হারতে হবে বড় ব্যবধানে।