NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

বাথরুম থেকে অভিনেতার মরদেহ উদ্ধার


খবর   প্রকাশিত:  ১৮ জুন, ২০২৪, ০৭:৪০ পিএম

বাথরুম থেকে অভিনেতার মরদেহ উদ্ধার

‘থেগিডি’ খ্যাত জনপ্রিয় তামিল অভিনেতা প্রদীপ কে বিজয়নের রহস্যজনক মৃত্যু হয়েছে ৷ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন অভিনেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর।

চেন্নাইয়ের পালাভাক্কামে বাড়িতেই রহস্যজনকভাবে তার মৃত্যু হয়েছে বলে মনে হচ্ছে। গতকাল থেকে অভিনেতার বন্ধুরা তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে, তিনি কোনো ফোনের উত্তর দেননি। একাধিকবার ফোন না ধরার পরই দ্রুত তার বন্ধুরা পুলিশকে খবর দেন। এরপর পুলিশ তার বাড়িতে পৌঁছায়। তারপরই দরজা ভেঙে বাথরুম থেকে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

 

জানো গেছে, অভিনেতা প্রদীপ একাই থাকতেন। প্রায়শই শ্বাসকষ্ট এবং মাথা ঘোরার মতো সমস্যায় ভুগতেন তিনি। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। অভিনেতার মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়পেট্টা সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুরো বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে।

 

প্রদীপ কে বিজয়নের ‘টেডি’, ‘ইরুম্বু থিরাই’ এবং ‘রুধরান’-এর মতো চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি সবার কাছে পরিচিত ছিলেন । তার মৃত্যুতে বিনোদন ভুবনে শোকের ছায়া নেমে এসেছে।