NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

সংবাদ সম্মেলনে এসে মেজাজ হারালেন বুবলী


খবর   প্রকাশিত:  ১৭ জুন, ২০২৪, ০৪:০৭ পিএম

সংবাদ সম্মেলনে এসে মেজাজ হারালেন বুবলী

অভিনয়ের চেয়ে ব্যক্তিগত বিষয় নিয়ে সবসময় আলোচনায় থাকেন অভিনেত্রী শবনম বুবলী। শাকিব খানের সঙ্গে বিয়ে ও বাচ্চার সুত্র ধরে অপু বিশ্বাসের সঙ্গে দ্বন্দ্ব, সবই যেন ঘিরে রেখেছে এই নায়িকাকে। তবে এসবের ভিড়ে সমানতালে অভিনয় করে যাচ্ছেন। শাকিব খানের হাত ধরে চলচ্চিত্রে যাত্রা শুরু হলেও এখন তিনি অভিনয় করছেন বিভিন্ন নায়কের বিপরীতে।

তাই যথারীতি গেল ঈদের মতো আসছে ঈদেও মুক্তি পাচ্ছে বুবলী অভিনীত সিনেমা। ‘রিভেঞ্জ’ নামের এই সিনেমায় তার সঙ্গে জুটি বেঁধেছেন জিয়াউল রোশান। ছবিটি পরিচালনা করেছে মোহাম্মদ ইকবাল।

 

সিনেমাটি মুক্তি উপলক্ষে বৃহস্পতিবার রাতে এফডিসির ৭ নং ফ্লোরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

শুরু থেকে সবকিছু ঠিকই ছিলো। কিন্তু শেষের দিকে গিয়ে বাধে বিপত্তি। এক সাংবাদিকের প্রশ্নে মেজাজ হারিয়ে ফেলেন এই নায়িকা।

 

বুবলী তার বক্তব্যের শুরুতে বলেন, ‘ঈদের ছবি নিয়ে কোন প্রতিদ্বন্দ্বিতা নেই।

আমি দর্শকদের বিনোদন দিতেই ঈদে রিভেঞ্জ নিয়ে আসছি। ঈদের অন্য ছবি নিয়ে কোন প্রতিযোগিতা নাই। আমরা কেউ কারও প্রতিদ্বন্দ্বী নই। আমরা চাই দর্শকরা ঈদে মুক্তিপ্রাপ্ত সব ছবি দেখে দিনশেষে বিনোদিত হোক’।

 

বুবলী বলেন, ‘আজ ৭ নং ফ্লোর ভরে গেছে।

অনেক সাংবাদিক ভাই হাজির হয়েছেন এখানে। আপনারা সবাই মিলে যদি হলে সিনেমাটি দেখতে যান আমার বিশ্বাস আমরা অনেকগুলো হাউজফুল পাবো।’

 

সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্বে একটু উত্তেজনার তৈরি হয়। এক সাংবাদিক প্রশ্ন করেন, ‘ঈদে তুফান আসছে তুফানের তোড়ে আমার সিনেমা টিকবে তো। গত ঈদের মতো আপনার সিনেমা চালাতে মন্ত্রীকে দিয়ে হলে ফোন দিতে হয়েছিলো এবারও কি ফোন দিতে হবে কি না। এই প্রশ্নের জবাব দিতে গিয়ে মেজাজ হারিয়ে ফেলেন বুবলী। সেই সাংবাদিককে সবার সামনে ডেকে নেন রিভেঞ্জ নায়িকা।

বুবলী বলেন, ‘আপনি প্রমাণ থাকলে হাজির করুন। প্রমাণ দিতে পারবেন? আমি ফোন করিয়েছিলাম। তাহলে এখনই প্রমাণ দিন। প্রমাণ দিতে না পারলে আমি বলবো আপনারা হলুদ সাংবাদিকতা করছেন। এটা করবেন না। আমার মনে হয় সময় এসেছে, এমন হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে ভয়েজ তোলার।’ তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রেণে আনেন পরিচালক ইকবাল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনেমার প্রযোজক-পরিচালক মো. ইকবাল, নায়ক রোশান, নির্মাতা প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু, চিত্রনায়ক ওমর সানী, অনুপম রেকডিংয়ের কর্ণধার আনোয়ার হোসেন।