NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

পূর্ণশক্তি নিয়েও যুক্তরাষ্ট্রের বিপক্ষে জিততে পারলো না ব্রাজিল


খবর   প্রকাশিত:  ১৩ জুন, ২০২৪, ০৩:০১ পিএম

পূর্ণশক্তি নিয়েও যুক্তরাষ্ট্রের বিপক্ষে জিততে পারলো না ব্রাজিল

কোপা আমেরিকার পূর্বে প্রথম প্রীতি ম্যাচে অন্তিম সময়ে এনড্রিকের গোলে মেক্সিকোকে হারিয়েছিল ব্রাজিল। এবারও সবাই এমন কিছু হওয়ার অপেক্ষাতেই ছিল। কিন্তু শেষ পর্যন্ত তেমন কিছু হয়নি। কোপা আমেরিকার স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে ১-১ গোলের ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো ব্রাজিলিয়ানদের।

কলম্বিয়ার বিপক্ষে আগের ম্যাচে ৫-১ গোলের বড় ব্যবধানের হার নিয়ে এদিন ব্রাজিলের বিপক্ষে খেলতে নামে যুক্তরাষ্ট্র। ওরল্যান্ডো স্টেডিয়ামে শুরুতেই রিয়াল মাদ্রিদ তারকা রদ্রিগোর গোলে এগিয়ে যায় ব্রাজিল।

 

১৭ মিনিটে রদ্রিগোর দারুণ গোলে ১-০ গোলের লিড পায় তারা। তবে সমতায় ফিরতে বেশি দেরি হয়নি যুক্তরাষ্ট্রের। ২৭ মিনিটে পুলিসিচের দুর্দান্ত এক ফ্রি-কিকে গোল পায় স্বাগতিকরা।

১-১ এ সমতায় থেকে বিরতি থেকে ফিরে বদলি হিসেবে পাকেতা, এনড্রিক, সাভিনহো, আন্দ্রেস পেরেইরাকে মাঠে নামান ব্রাজিল কোচ দরিভাল; কিন্তু তারা কাজের কাজ করতে পারেননি যুক্তরাষ্ট্র গোলরক্ষক ম্যাট টার্নারের দৃঢ়তায়।

 

 

১৯ বারের মোকাবিলায় এই প্রথম ব্রাজিলের সঙ্গে ড্র করতে পারলো যুক্তরাষ্ট্র। নিশ্চিতভাবেই এই ম্যাচে ড্র করে কিছুটা ব্যাকফুটে থেকেই কোপা আমেরিকা শুরু করবে অন্যতম ফেবারিট ব্রাজিল।