NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

বৃষ্টিতে ঝুলে গেল লঙ্কানদের সুপার এইট ভাগ্য


খবর   প্রকাশিত:  ১২ জুন, ২০২৪, ০৬:০৮ পিএম

বৃষ্টিতে ঝুলে গেল লঙ্কানদের সুপার এইট ভাগ্য

বৃষ্টির কারনে শ্রীলঙ্কা বনাম নেপালের মধ্যকার ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। টুর্নামেন্টে টিকে থাকতে ম্যাচটাতে বড় জয় দরকার ছিলো শ্রীলঙ্কার। কিন্তু বৃষ্টির কারনে হতাশ করল সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের। নেপালের বিপক্ষে টস বিহীন পরিত্যক্ত হয়েছে ম্যাচটি।

 

 

বাংলাদেশ স্থানীয় সময় বুধবার (১২ জুন) ভোর সাড়ে ৫ টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও প্রবল বৃষ্টিতে টস করার অবস্থাই ছিলো না৷ পরিস্থিতি দেখে আম্পায়াররা ম্যাচ পরিত্যক্ত করার ঘোষণা দেন।

ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় দুই দলই পাচ্ছে একটি করে পয়েন্ট। দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে প্রথম দুই ম্যাচ হেরে যাওয়ায় লঙ্কানরা পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে। হাতে আছে আর এক ম্যাচ।

কাগজে-কলমে তারা টিকে থাকলেও বাস্তবে শ্রীলঙ্কার সুপার এইটে যাওয়া প্রায় অসম্ভব। শক্তিতে পিছিয়ে থাকা নেপালের  বিপক্ষে আশাবাদী থাকলেও হতাশ হতে হয়েছে লঙ্কানদের।