NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

আম্পায়ারের সিদ্ধান্তে বাতিল বাউন্ডারি, বাংলাদেশের হার ৪ রানেই


খবর   প্রকাশিত:  ১৩ জুন, ২০২৪, ০১:১৩ এএম

আম্পায়ারের সিদ্ধান্তে বাতিল বাউন্ডারি, বাংলাদেশের হার ৪ রানেই

বাজে আম্পায়ারিংয়ের বলি হলো বাংলাদেশ! বাংলাদেশ ইনিংসে সবচেয়ে স্বাচ্ছন্দ্যে ব্যাট করছিলেন তাওহিদ হৃদয়। কাগিসো রাবাদার এলবিডব্লিউয়ের আবেদনে আম্পায়ার সাড়া না দিলে আউট হতো না।

কিন্তু আম্পায়ার আঙুল তুলে দেন। রিপ্লেতে দেখা যায়, বলটি হৃদয়ের লেগস্টাম্প একটু পেয়েছে। আম্পায়ার্স কলে আউট হয়ে ফিরতে হয় মারকুটে এই ব্যাটারকে।

 

নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লো স্কোরিং এক থ্রিলারে মাত্র ৪ রানে হেরেছে বাংলাদেশ। শুধু হৃদয়ের আউটটিই নয়, গুরুত্বপূর্ণ সময়ে আম্পায়ারের আরও একটি সিদ্ধান্ত কপাল পুড়িয়েছে টাইগারদের।

jago

 

১৭তম ওভারে দক্ষিণ আফ্রিকার ডানহাতি পেসার ওটেনিল বার্টম্যানের একটি ডেলিভারি ফ্লিক করতে গেলে প্যাডে লেগে যায় মাহমুদউল্লাহর। আবেদন হলে আম্পায়ার আঙুল তুলে দেন। রিভিউ নেয় বাংলাদেশ।

রিভিউতে দেখা যায়, বল লেগস্টাম্প মিস করেছে। ফলে মাহমুদউল্লাহ বেঁচে যান। এদিকে তার প্যাডে লেগে বল বাউন্ডারি পার হয়ে গিয়েছিল। লেগবাই ৪ রান পেতো বাংলাদেশ। কিন্তু আম্পায়ার শুরুতে আউট দেওয়ায় বল ডেড হয়ে সেই ৪ রান বাতিল হয়ে যায়।

 

শেষ পর্যন্ত রুদ্ধশ্বাস লড়াইয়ে বাংলাদেশের হার ৪ রানেই। দক্ষিণ আফ্রিকাকে বাগে পেয়েও হারাতে না পারায় ব্যাটারদের ব্যর্থতার সঙ্গে লেখা হয়ে রইলো আম্পায়ারদের কিছু ভুল সিদ্ধান্তও।