NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

মেসিকে ফেরাতে বার্সাকে চাপ দিচ্ছেন জাভি


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:১২ এএম

>
মেসিকে ফেরাতে বার্সাকে চাপ দিচ্ছেন জাভি

চলতি দলবদল মৌসুমে রীতিমতো অসাধ্যই সাধন করে বসেছে বার্সেলোনা। একের পর এক দলবদল করেই চলেছে। এবার শোনা যাচ্ছে, ক্লাব কিংবদন্তি লিওনেল মেসিকেও ফেরাতে চাইছেন দলটির কোচ জাভি হার্নান্দেজ। এজন্যে বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তাকে চাপও দিচ্ছেন তিনি। 

গেল আগস্টে বার্সেলোনার সঙ্গে দুই দশকের সম্পর্ক শেষ হয়ে যায় মেসির। আগের চুক্তি শেষ হয়ে যাওয়ার পর তাকে নতুন চুক্তি দিতে পারেনি বার্সা। কারণ ছিল অর্থনৈতিক সমস্যা যেন আরও বেশি না হয়, সে কারণে লা লিগার বেধে দেওয়া ‘স্যালারি ক্যাপ’ নিয়ম।

 

এরপর আর্জেন্টাইন মহাতারকার জায়গা হয় পিএসজিতে। সেখানে তিনি যোগ দেন দুই বছরের চুক্তিতে। যা শেষ হয়ে যাবে আগামী বছরের জুন শেষ হতেই।

তবে মেসির ভবিষ্যৎ কোথায়, এ নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। এই দলবদলেই তার পিএসজি ছাড়ার সম্ভাবনা একেবারেই নেই। পিএসজি তার প্রতি যে ভরসা রেখেছে, সেটাকে সম্মান করেই এই মৌসুমটা ফ্রান্সের রাজধানীতে থেকে যেতে চান মেসি।

 

তবে ফরাসি সংবাদ মাধ্যম জানাচ্ছে, লিওনেল মেসিকে আরও এক বছরের জন্য ধরে রাখার চেষ্টায় আছে পিএসজি। সেটা হয়ে গেলে ২০২৪ সালের জুন পর্যন্ত মেসিকে থাকতে হবে পিএসজিতে। যদিও মেসি এই বিষয়ে এখনো পিএসজিকে কিছু জানাননি। মেসি সবশেষ সাক্ষাৎকারে জানিয়েছিলেন, বিশ্বকাপের পর অনেক কিছু নিয়ে ভাববেন তিনি। সেই একই কথা পিএসজিকেও জানিয়ে দিয়েছেন তিনি।

এছাড়াও মেসির ইউরোপ ছেড়ে যুক্তরাষ্ট্র যাত্রা, ইন্টার মিয়ামিতে যোগ দেওয়া নিয়েও আছে গুঞ্জন। মেসি বার্সেলোনায় থাকাকালীন বেশ কিছু সাক্ষাৎকারে জানিয়েছিলেন নিজের যুক্তরাষ্ট্র প্রীতির কথা। সে কারণে মেসির মেজর লিগ সকারে (এমএলএস) যোগ দেওয়া নিয়েও কথা কম হচ্ছে না।

 

তার কৈশোর-তারুণ্যের ক্লাব বার্সেলোনাও তাকে ফেরানোর চেষ্টা করছে। সম্প্রতি ক্লাবটির সভাপতি হোয়ান লাপোর্তা জানিয়েছিলেন এ কথা। বলেছিলেন, ‘মেসির বার্সা অধ্যায় এখনো শেষ হয়ে যায়নি।’

বার্সা সভাপতি এই উক্তি দেওয়ার ঠিক পরের দিনই স্পেন থেকে খবর আসছে, মেসিকে ফেরাতে চাইছেন বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ। সাবেক সতীর্থ মেসিকে ক্লাবে ফেরাতে তিনি মরিয়া, এজন্য ক্লাব সভাপতি লাপোর্তাকেও চাপ দিয়েছেন তিনি, জানাচ্ছে স্প্যানিশ সংবাদ মাধ্যম স্পোর্ত।

 

তবে এটা চলতি মৌসুমেই ঘটছে না। স্পোর্তের ভাষ্যমতে, আগামী জুনে যখন পিএসজির সঙ্গে চুক্তি শেষ হয়ে যাবে মেসির, এরপরই তাকে দলে ভেড়াতে আগ্রহ জাভির। স্প্যানিশ এই কোচের চাওয়া যদি পূরণ হয়েই যায়, তাহলে ২০২৩-২৪ মৌসুমে আবারও বার্সেলোনার জার্সি পরতে দেখা যেতে পারে সাত বারের ব্যালন ডি’অর বিজয়ী মেসিকে।