NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

প্রীতি ম্যাচে বেলজিয়াম-স্পেনের জয়, হেরেই গেল পর্তুগাল


খবর   প্রকাশিত:  ০৯ জুন, ২০২৪, ০৯:৫৪ পিএম

প্রীতি ম্যাচে বেলজিয়াম-স্পেনের জয়, হেরেই গেল পর্তুগাল

ইউরো চ্যাম্পিয়নশিপের মূল পর্বে নামার আগে শেষবারের মতো প্রীতি ম্যাচে মাঠে নেমেছিল ইউরোপিয়ান জায়ান্টগুলো। সেখানে বেশ ভালোভাবেই জয় পেয়েছে বেলজিয়াম ও স্পেন। তবে ঘরের মাঠে ক্রোয়েশিয়ার বিপক্ষে হেরে গেছে ২০১৬ ইউরো চ্যাম্পিয়নরা।

লুক্সেমবার্গের বিপক্ষে বেলজিয়ামের প্রথম গোল পেতে অপেক্ষা করতে হয় ৪৩ মিনিট পর্যন্ত। পেনাল্টি থেকে রেড ডেভিলদের এগিয়ে দেন লুকাকু। দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে আরও এক গোল করে বেলজিয়ামকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি। ৮০ মিনিটে ট্রসার্ড ৩-০ গোলের জয় নিশ্চিত করেন তার দলের।

 

ঘরের মাঠে এদিন নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে খেলতে নামে স্পেন। তাদের ৫-১ গোলের ব্যবধানে উড়িয়ে দেয় স্প্যানিশরা। প্রথমার্ধেই পেড্রির জোড়া গোল, মোরাতা ও রুইজের গোলে স্পেন ৪-০ গোলের ব্যবধানে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধের একমাত্র গোলটি করেন মিকেল ওয়ারাজাবাল।

অন্যদিকে ঘরের মাঠে শক্তিশালী ক্রোয়েশিয়ার মুখোমুখি হয় পর্তুগাল। এদিনও পর্তুগালের হয়ে মাঠে নামেননি রোনালদো।

 

 

ম্যাচের ৮ মিনিটেই ক্রোয়েটদের পেনাল্টি থেকে এগিয়ে দেন লুকা মদ্রিচ। প্রথমার্ধে এগিয়ে থেকেই বিরতিতে যায় ক্রোয়েশিয়া। তবে বিরতি থেকে ফিরে ৪৮ মিনিটেই পর্তুগিজদের সমতায় ফেরান জোতা। তবে শেষ রক্ষা আর হয়নি। ৫৬ মিনিটে বুদিমির গোল করে ২০১৮ বিশ্বকাপের রানার্সআপদের ২-১ ব্যবধানে এগিয়ে দেন। শেষদিকে অনেক গোলের সুযোগ তৈরি করলেও পর্তুগাল আর গোলের দেখা পায়নি।