NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

শপথ অনুষ্ঠানের পর হাসিনা-মোদী বৈঠক


খবর   প্রকাশিত:  ০৯ জুন, ২০২৪, ০৭:৪৯ পিএম

শপথ অনুষ্ঠানের পর হাসিনা-মোদী বৈঠক

ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে শনিবার নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোদীর আমন্ত্রণে তার শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে তিনি দিল্লি সফরে গেছেন।

রোববার (৯ জুন) সন্ধ্যায় প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয় মেয়াদে নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে যোগ দেবেন শেখ হাসিনা। শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, নেপাল, মরিশাস এবং সেশেলসের শীর্ষ নেতারাও শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে আট হাজারের বেশি বিশিষ্টজনের রেকর্ড উপস্থিতি দেখা যাবে। রাষ্ট্রপতি ভবনে দ্রৌপদী মুর্মু আয়োজিত ভোজসভায় যোগ দেবেন অতিথিরা। শপথগ্রহণ অনুষ্ঠানে যোগদানের পর নরেন্দ্র মোদীর সঙ্গে ওয়ান-টু-ওয়ান বৈঠক করবেন শেখ হাসিনা।

স্থানীয় সময় শনিবার (৮ জুন) বেলা ১১টা ৫১ মিনিটে পালাম এয়ার ফোর্স স্টেশন, ভিভিআইপি বিমানবন্দরে অবতরণ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট।

 

বিমানবন্দরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (সিপিভি ও ওআইএ) মুক্তেশ পরদেশী, বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার মো. মুস্তাফিজুর রহমান প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

 

স্থানীয় সময় সোমবার (১০ জুন) বিকেল ৫টায় ঢাকার উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর নয়াদিল্লি ত্যাগ করার কথা রয়েছে। ওইদিন বাংলাদেশ সময় রাত ৮টায় ঢাকায় পৌঁছাবেন তিনি।