NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

একঝাঁক নায়িকার সঙ্গে শাকিব


খবর   প্রকাশিত:  ০৯ জুন, ২০২৪, ১০:৪৩ এএম

একঝাঁক নায়িকার সঙ্গে শাকিব

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। শুক্রবার (৭ জুন) রাতে তিনি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত ফ্যাশন শোতে সম্পূর্ণ ভিন্নরূপে হাজির হন। এ সময় তার সঙ্গে ছিলেন ঢালিউডের একঝাঁক নায়িকা।

‘ঢাকা ফ্যাশন ডে-২০২৪’নামের এ ফ্যাশন শোতে শাকিবের পরনে ছিল একটি সাদা স্যুট। নীল আর সাদায় সেজেছিলেন তিনি। চুল ছিল লম্বা, চোখে সানগ্লাস। আর শাকিবকে এমন ভিন্নভাবে তুলে ধরার মূল কারিগর ছিলেন আয়োজকদের একজন ফ্যাশন ডিজাইনার ও চলচ্চিত্র প্রযোজক পিয়াল হোসেন।

 

একঝাঁক নায়িকার সঙ্গে শাকিব

 

শাকিব খানের সঙ্গে এ নায়িকারা র‌্যাম্পে হাঁটেন। এ নায়িকারা হচ্ছেন- পরীমণি, বিদ্যা সিনহা মিম, পূজা চেরি ও তিশা সাবিলা নূর। জানা গেছে, এবার তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘ঢাকা ফ্যাশন ডে’।

একঝাঁক নায়িকার সঙ্গে শাকিব

 

এদিন স্বনামধন্য কোরিওগ্রাফারদের নির্দেশনায় র‌্যাম্পে হেঁটেছেন দেশের জনপ্রিয় মডেল ও শোবিজ তারকারা। তাদের মধ্যে ছিলেন সজল, নিরব, গোলাম কিবরিয়া তানভীর, সাঞ্জু জন, রাহা তানহা খান, রুকাইয়া জাহান চমক, মন্দিরা চক্রবর্তী, সামিয়া অথৈসহ অনেকে।